লাইভ চ্যাটের মাঝেই অস্বস্তিকর মুহূর্ত! ক্যাটরিনার পুরনো ভিডিও ভাইরাল হতেই নেটদুিয়ায় তুঙ্গে বিতর্ক

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে তুমুল চর্চা। তাঁর অভিনীত কোনো নতুন ছবি বা প্রজেক্ট নয়, বরং বহু পুরনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে নানা বিতর্ক। একটি লাইভ চ্যাট শো চলাকালীন ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এখন সরগরম নেটপাড়া।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, লাইভ চলাকালীন অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ক্যাটরিনা। ঠিক সেই মুহূর্তেই তাঁর মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে যায়। কথার ফাঁকে অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে স্পষ্টতই অস্বস্তিতে পড়ে যান তিনি। অভিনেত্রীর এই শারীরিক প্রতিক্রিয়া দর্শকদের নজর এড়ায়নি। নেটপাড়ার একাংশের দাবি, লাইভ শো চলাকালীন ক্যামেরার সামনে ঘটা এই মুহূর্তটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারসাজি। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে দ্বিমত। নেটিজেনদের একটি বড় অংশ ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে এটিকে সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক ব্যাপার বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, সেলিব্রিটিরাও রক্ত-মাংসের মানুষ, তাই এমন পরিস্থিতি যেকোনো সাধারণ মানুষের মতোই যে কারও সঙ্গে ঘটতে পারে। অন্যদিকে, অপর একটি অংশ বিষয়টিকে নিয়ে হাসিঠাট্টা ও ট্রোলে মেতে উঠেছে।
উল্লেখ্য, সম্প্রতি পরিচালক কুকু কোহলির স্মরণসভায় স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েও খবরের শিরোনামে এসেছিলেন ক্যাটরিনা। সেবার ওই অনুষ্ঠানে অভিনেত্রীর শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করেছিলেন নেটিজেনদের একাংশ। আর তার রেশ কাটতে না কাটতেই এই পুরনো ভিডিওটি নতুন করে নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছে।