‘আমার নাম করে টাকা চাইলে দেবেন না!’ বিজেপি বিধায়কের হুঙ্কার ঘিরে শোরগোল

রাজ্যে কোনও ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না—মুখ্যমন্ত্রীর বার্তার সুর ধরেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। দলের নাম ভাঙিয়ে বা সরাসরি তাঁর নাম করে কেউ যদি আর্থিক দাবি বা তোলাবাজি করতে আসে, তবে সাধারণ মানুষকে সোজা তা প্রতিহত করার নিদান দিয়েছেন তিনি। রবিবার পানিহাটিতে একটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিষয়ে প্রকাশ্যেই এলাকাবাসীকে সতর্ক করেন স্থানীয় বিধায়ক।

তোলাবাজদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে রত্না দেবনাথ বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন, তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর স্পষ্ট বলবেন যে বিধায়ক পাঠালে তাঁর সই বা অফিসিয়াল এমএলএ প্যাড নিয়ে আসুন। কেউ ভয় পাবেন না, বরং সাহস করে এগিয়ে আসুন।” এর পাশাপাশি এলাকায় কোনও রকম ‘থ্রেট কালচার’ বা ভয়ের পরিবেশ টিকতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। পানিহাটিকে একটি সুন্দর ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বিধায়ক।

এদিন দলীয় কর্মী ও জনসভার মঞ্চ থেকে নাম না করে এবং পূর্বের প্রসঙ্গ টেনে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে নিশানা করেন তিনি। রত্নাদেবীর দাবি, আরজি কর কাণ্ডের সময় থেকেই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। এদিনের এই রাজনৈতিক মন্তব্য এবং তোলাবাজির বিরুদ্ধে তাঁর কড়া দাওয়াই ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *