“প্রধানমন্ত্রীকে সরাসরি মহাকাল দর্শনের আবদার!” রাখিপূর্ণিমায় স্কুলছাত্রীর কথায় হেসে ফেললেন মোদি?

দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে পবিত্র রক্ষাবন্ধন উৎসব। এই বিশেষ দিনে দেশের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে এক মনোরম ও উষ্ণ মুহূর্তের সাক্ষী থাকলেন। প্রতিবছরের মতো এবারও ঐতিহ্য বজায় রেখে স্কুলছাত্রী এবং এনসিসি (NCC) ক্যাডেটরা প্রধানমন্ত্রীর বাসভবনে এসে তাঁর কলাইয়ে রাখি পরিয়ে দেন।
ছাত্রছাত্রীদের সঙ্গে খোশগল্প ও মজার মুহূর্ত:
রাখি পরানোর পাশাপাশি শিশুদের সঙ্গে একেবারে ঘরোয়া মেজাজে ধরা দেন প্রধানমন্ত্রী। ছোটদের সঙ্গে কথা বলা, মুচকি হেসে হাত মেলানো এবং হাই-ফাইভ দেওয়ার সেই মিষ্টি মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। খোলামেলা পরিবেশে শিশুদের নানা কৌতূহলী প্রশ্নের উত্তর দেন তিনি।
মহাকাল নিয়ে স্কুলছাত্রীর মজার আবদার:
এই উদযাপনের সময় এক খুদে ছাত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে মহাকাল দর্শনে নিয়ে যাওয়ার কথা বলে বসেন। ছোট্ট এই আবদারে অত্যন্ত স্নেহের সঙ্গে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘‘কবে নিয়ে যাবে? যখন যাবে, তখন কিন্তু আমার জন্য প্রসাদ নিয়ে এসো!’’ প্রধানমন্ত্রীর এমন রসিকতা ও সাবলীল আচরণ সেখানে উপস্থিত সকলের মুখে হাসি ফোটায়। শিশুদের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তের একটি সুন্দর ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে প্রধানমন্ত্রী দেশবাসীকে আবারও সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দিয়েছেন।