হাওড়া নিয়ে রেলের মেগা প্রজেক্ট, রেলের মেগা মাস্টারে বদলে যাচ্ছে যাতায়াত, জানুন আপডেট

দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, দেশের হাই-ডেন্সিটি বা উচ্চ-ঘনত্বের রেল নেটওয়ার্কের প্রায় ১১,০০০ কিলোমিটার অংশকে চার লেনে উন্নীত করার মেগা প্রস্তুতি শুরু হয়েছে। মূলত ট্রেনের ধারণক্ষমতা বৃদ্ধি, যাতায়াতের দীর্ঘসূত্রতা ও যানজট কমানো এবং ভবিষ্যতের যাত্রী ও মালবাহী ট্রেনের চাপ সামাল দিতেই এই বিশাল পদক্ষেপ করা হচ্ছে।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের এই ৭টি উচ্চ-ঘনত্বের রুটে সামগ্রিক রেলের প্রায় ৪১ শতাংশ যাত্রী যাতায়াত করেন। অথচ এই রুটগুলির মোট দৈর্ঘ্য সমগ্র রেল নেটওয়ার্কের মাত্র ১৬ শতাংশের কাছাকাছি। ব্যস্ততম এই করিডোরগুলিতে অতিরিক্ত লাইন তৈরি হলে এক রুটে একসঙ্গে বহু ট্রেন চালানো সম্ভব হবে এবং বর্তমান ট্র্যাকগুলির ওপর থেকে চাপ অনেকটাই কমবে।

যে ৭টি প্রধান হাই-ডেন্সিটি রুটে পরিবর্তন আসছে:

  • দিল্লি-হাওড়া

  • হাওড়া-চেন্নাই

  • চেন্নাই-মুম্বই

  • মুম্বই-দিল্লি

  • দিল্লি-চেন্নাই

  • মুম্বই-হাওড়া

  • দিল্লি-গুয়াহাটি

এই ব্যস্ত রুটগুলিতে চার লেনের ফলে দীর্ঘ সময় ট্রেন থামিয়ে রাখার প্রবণতা কমবে এবং প্রযুক্তিগত সমস্যায় বিকল্প ট্র্যাকে ট্রেন ঘোরানো অনেক সহজ হবে। এর পাশাপাশি, রেলযাত্রার সুরক্ষা সুনিশ্চিত করতে দেশীয় প্রযুক্তির স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ ৪.০’ (Kavach 4.0)-এর সম্প্রসারণও জোরকদমে চলছে। ইতিমধ্যেই দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়ার মতো গুরুত্বপূর্ণ করিডোরগুলিতে হাজার হাজার কিলোমিটার জুড়ে এই সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, যা আগাম দিনে ট্রেন দুর্ঘটনা রোধে এক বিশাল ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *