ভেসে আসা লাশের কানের দুল চুরি করছে, দেখেনিন নেপালের নির্মম সেই ভিডিও

নেপালের ভয়াবহ হড়পা বান এবং তার জেরে তৈরি হওয়া চরম মানবিক বিপর্যয় এবার নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে মানুষের নৈতিকতাকে। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতায় যখন গোটা দেশ বিপর্যস্ত, ঠিক সেই সময়েই মৃতদেহ থেকে গয়না চুরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র নিন্দা শুরু হয়েছে। ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, বন্যায় ভেসে আসা এক মহিলার মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার সময় তাঁর কান থেকে জোর করে কানের দুল খুলে নেওয়া হচ্ছে। চারপাশে ভিড় জমে থাকলেও কেউ প্রতিবাদ করার বদলে এই অমানবিক দৃশ্য মোবাইলে রেকর্ড করছিলেন বলে অভিযোগ।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর নড়েচড়ে বসে নেপাল পুলিশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় নেপাল ও তিব্বত অঞ্চলে মৃতের সংখ্যা চারশো ছাড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় দুহাজার মানুষ। আকস্মিক এই বিপর্যয়ে হাজার হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন, যার মধ্যে অন্তত ২৯০ জন ভারতীয় নাগরিকের এখনও কোনো খোঁজ মেলেনি। অবিরাম বৃষ্টি, ধসে যাওয়া রাস্তা এবং ভেঙে পড়া সেতুর কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ওপর নতুন করে একটি হ্রদ বা বেরিয়ার লেক বিপজ্জনকভাবে জলে ভরে ওঠায় নতুন আশঙ্কার সৃষ্টি করেছে। এমন এক সংকটজনক পরিস্থিতিতে মৃতদেহের ওপর চলা এই নির্মম লোভের দৃশ্য সমাজকে নতুন করে ভাবাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *