অ্যাকাউন্টে আসছে না টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম জানলে দূর হবে সমস্ত চিন্তা, রইল জরুরি আপডেট

রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হল ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। এই প্রকল্পের আওতায় রাজ্যের কোটি কোটি মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন। যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি বা যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য বড়সড় আপডেট সামনে এনেছে রাজ্য সরকার।
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পৌঁছে গেছে। তবে এর পাশাপাশি বহু আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে কিংবা কিছু ক্ষেত্রে ত্রুটির কারণে পেমেন্ট আটকে গিয়েছে। এই সমস্ত সমস্যা মেটাতে এবং যোগ্য অথচ বঞ্চিত মহিলাদের নতুন করে সুযোগ দিতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ফের নতুন আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
কীভাবে আবেদন করবেন এবং কী কী লাগবে?
নতুন করে আবেদন করার জন্য সরকারের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল (socialregistry.wb.gov.in) ব্যবহার করতে হবে। আবেদনের জন্য যে নথিপত্রগুলি প্রয়োজন হবে, তার মধ্যে প্রধান হল:
ভোটার কার্ড বা এপিক (EPIC)
আধার কার্ড
একটি সক্রিয় মোবাইল নম্বর
পরিবারের সমস্ত সদস্যের বিবরণ, জন্মতারিখ ও ঠিকানা
প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বরের তথ্য
বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, সরকারের নিয়ম অনুযায়ী টাকা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক, কারণ সম্পূর্ণ টাকাটি ডিবিটি (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়।
যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু নিয়মমাফিক যোগ্যতার ভিত্তিতে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ভেরিফিকেশন প্রক্রিয়া অত্যন্ত কড়া রাখা হয়েছে। কোনো রকম প্রতারণা এড়াতে এবং ভুয়া লিঙ্ক থেকে দূরে থাকতে শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগামী দিনে যোগ্য কেউ যাতে এই সাহায্য থেকে বাদ না পড়েন, তার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজও শুরু হয়েছে।