মাত্র ৬০ হাজারে দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার! Ola-র এই বাম্পার অফার হাতছাড়া করছেন না তো?

যারা কম খরচে দুর্দান্ত মাইলেজ ও আধুনিক ফিচারের ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য সুখবর নিয়ে এল ওলা ইলেকট্রিক (Ola Electric)। বাজেট ক্রেতাদের কথা মাথায় রেখে জনপ্রিয় মডেল Ola S1 X-এর ওপর সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিশাল ছাড়। বিশেষ করে এই স্কুটারের ২ কিলোওয়াট (2 kWh) ব্যাটারি মডেলটিতে সরাসরি ২৫,০০০ টাকা ছাড় ঘোষণা করা হয়েছে, যার ফলে অফার প্রাইস অনুযায়ী এর দাম এসে দাঁড়িয়েছে মাত্র ৫৯,৯৯৯ টাকায়।

তবে শুধু ২ কিলোওয়াট মডেলটিই নয়, ওলার অন্যান্য ভ্যারিয়েন্টেও রয়েছে আকর্ষণীয় ছাড়। বর্তমানে Ola S1 X-এর ৩ কিলোওয়াট মডেলের দাম রাখা হয়েছে ৮১,৪৯৯ টাকা এবং ৪ কিলোওয়াট মডেলটির দাম ৯৭,৪৯৯ টাকা। যদিও সংস্থার তরফ থেকে এই বিশেষ অফারের কথা ঘোষণা করা হয়েছে, তবে মনে রাখা দরকার যে এই দামগুলি সম্পূর্ণ এক্স-শোরুম মূল্য। রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর শহরের ওপর ভিত্তি করে অন-রোড প্রাইসে তফাত হতে পারে। তাই বুকিং করার আগে স্থানীয় শোরুম থেকে চূড়ান্ত মূল্য যাচাই করে নেওয়াই শ্রেয়।

পাশাপাশি, যারা এককালীন পুরো টাকা দিয়ে কিনতে চাইছেন না, তাঁদের জন্য আকর্ষণীয় ফাইন্যান্স বা ঋণের ব্যবস্থাও রয়েছে। ওলার অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ৬.৯৯ শতাংশ থেকে সুদের হার শুরু হচ্ছে এবং লোন নেওয়ার ক্ষেত্রে ‘জিরো প্রসেসিং ফি’-র সুবিধা দেওয়া হচ্ছে। তবে ঋণ নেওয়ার আগে গ্রাহকের ক্রেডিট স্কোর এবং মাসিক ইএমআই (EMI)-এর হিসাব ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে, কম বাজেটে সেরা ই-স্কুটার ঘরে তুলতে ওলার এই অফারটি দারুণ সুযোগ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *