সোনার বাজারে ফের ছ্যাঁকা! একলাফে ১ লক্ষের গণ্ডি ছাড়াল ২৪ ক্যারেট হলুদ ধাতু, রূপোর দামেও রেকর্ড লাফ

সোনার লাগাতার দাম বৃদ্ধিতে কপালে ভাঁজ পড়েছে সাধারণ নাগরিক থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ টাকার গণ্ডি পার করে বহুদূর এগিয়ে গিয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দামও এখন ১ লক্ষের ঘরে পৌঁছেছে। হলুদ ধাতুর এই লাগামছাড়া ঊর্ধ্বগতি দেখে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে, তাতে এটি কেবল শুরু। বছরের শেষের দিকে সোনার দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মধ্যবিত্তের কাছে সোনা কেবল সাজসজ্জার গয়না নয়, বরং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের অন্যতম প্রধান ভরসা। কিন্তু বর্তমান বাজারে সোনার যা দর, তাতে তা সাধারণ মানুষের প্রায় নাগালের বাইরে চলে গেছে। আর শুধু সোনাই নয়, তার সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রুপোর দামও।

আজকের বাজারদর এক নজরে:

২২ ক্যারেট সোনা: ১ গ্রাম হলমার্ক সোনার দাম ১৫,৪৫৫ টাকা এবং ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ১৫৪,৫৫০ টাকা।

২৪ ক্যারেট সোনা: ১ গ্রাম পাকা সোনার দাম ১৬,২৬০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার দাম ১৬২,৬০০ টাকা। এছাড়া ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৬,১৮০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৬১,৮০০ টাকা।

রুপো: ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ২৪,৭৮৫ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ২৪৭,৮৫০ টাকা। পাশাপাশি, ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২৪,৭৭৫ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৭,৭৫০ টাকা।

বিশেষজ্ঞদের পরামর্শ, সঞ্চয়ের উদ্দেশ্যে বা বিনিয়োগের জন্য সোনা কেনার সময় সবসময় বিআইএস (BIS) স্ট্যাম্প বা হলমার্কের মান দেখে নেওয়া উচিত। এই সার্টিফিকেট নিশ্চিত করে যে গয়নাটি নির্দিষ্ট মানদণ্ড মেনেই তৈরি হয়েছে কি না। তবে যেভাবে দাম বাড়ছে, তাতে আগামী দিনে সোনা কেনা যে সাধারণ মানুষের কাছে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *