বকেয়া DA নিয়ে বিরাট স্বস্তি! পুজো আসার আগেই অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে ঢুকা শুরু হল টাকা

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্যজুড়ে চর্চা এবং আইনি লড়াইয়ের মধ্যেই অবশেষে স্বস্তির খবর পেলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশমতো কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র টাকা জমা হতে শুরু করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই অর্থ হাতে পাওয়ায় কলকাতা পুরসভা এলাকার প্রবীণ নাগরিকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।

ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন ‘কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এই বিষয়ে আগেই ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank) বকেয়া মহার্ঘ ভাতা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে। শনিবার সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত আপডেট শেয়ার করে তিনি জানান, নির্দিষ্ট ব্যাংকগুলির মাধ্যমে পেনশনারদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে।

সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ব্যাংকগুলি থেকে বকেয়া ছাড়ার কাজ শুরু হওয়ায় এবার ধাপে ধাপে অন্য ব্যাংকগুলির মাধ্যমেও বাকি উপভোক্তাদের কাছে এই অর্থ পৌঁছে যাবে। আইনি টানাপোড়েনের মাঝে প্রবীণ নাগরিকদের এই বকেয়া অর্থ হাতে পাওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *