উত্তরবঙ্গে হাইভোল্টেজ সফর! সীমান্ত সুরক্ষা ও ‘চিকেনস নেক’ করিডোর নিয়ে বড় বৈঠকে অমিত শাহ

তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা আরও পোক্ত করতে এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সশস্ত্র সীমা বল (SSB) এবং বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা সংবেদনশীল ‘চিকেনস নেক’ এলাকার নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে।

সীমান্ত প্রকল্প ও জনসভা
সফরের দ্বিতীয় দিনে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাশাপাশি, জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে কাওয়াখালি ময়দানে একটি জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন তিনি। শিলিগুড়িতে একাধিক পর্যালোচনা বৈঠক সেরে উত্তরবঙ্গের সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *