উজ্জ্বল ও সতেজ ত্বক পেতে বিট ব্যবহার করেন? রইল ঘরোয়া ফেস প্যাক ও স্ক্রাব তৈরির সহজ পদ্ধতি

দূষণ, অনিয়মিত খাদ্যাভ্যাস আর নানা রকম রাসায়নিক প্রসাধনীর ভিড়ে ত্বকের আসল উজ্জ্বলতা হারাতে বসেছে। প্রাকৃতিকভাবে সতেজ ও চকচকে ত্বক পেতে এখন অনেকেই ঝুঁকছেন ঘরোয়া উপাদানের দিকে। আর এই স্কিনকেয়ার রুটিনে অত্যন্ত কার্যকরী একটি উপাদান হলো বিটরুট। প্রাকৃতিকভাবে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং গোলাপি আভা আনতে বিটের জুড়ি মেলা ভার।

ঘরেই তৈরি করুন বিটের গুঁড়ো
ত্বকের যত্নে বিট ব্যবহার করতে চাইলে প্রথমে বিটের পাউডার বা গুঁড়ো তৈরি করে নেওয়া যেতে পারে। এর জন্য মাঝারি আকারের কয়েকটি বিটের খোসা ছাড়িয়ে পাতলা চিপসের আকারে কেটে নিন। এরপর কড়া রোদে দুই থেকে তিন দিন ভালো করে শুকিয়ে নেওয়ার পর ব্লেন্ডারে দিলেই তৈরি হয়ে যাবে মিহি বিটরুটের গুঁড়ো। এর সঙ্গে সামান্য মুলতানি মাটি বা চন্দন গুঁড়ো মিশিয়ে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব।

ত্বকের যত্নে বিটের বহুমুখী ব্যবহার
ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে ও দীপ্তি বাড়াতে বিটকে তিনভাবে কাজে লাগানো যায়:

বিটের ফেস প্যাক: দুই চামচ বিটের গুঁড়োর সঙ্গে এক চামচ মধু, দুই চামচ বেসন এবং পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়ার পর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হয়।

বিটের স্ক্রাব: মৃত কোষ দূর করতে এক থেকে দুই চামচ বিটের পাউডারের সঙ্গে চালের গুঁড়ো ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়। বৃত্তাকার গতিতে দুই থেকে তিন মিনিট মুখে মাসাজ করে এটি পরিষ্কার করলে ত্বক মসৃণ হয়।

বিটের ন্যাচারাল ব্লাশ: কেমিক্যাল ব্লাশ বাদ দিয়ে দুই চামচ বিট পাউডারের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ব্লাশ। মেকআপের সময় গালের অংশে এটি ব্যবহার করলে চমৎকার গোলাপি আভা আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *