খুশির খবর উৎসবের মরসুমে! ছুটির দিনেও দায়িত্ব সামলানো পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের

উৎসবের মরসুমে পুলিশ কর্মীদের জন্য বড়সড় আর্থিক উপহার ঘোষণা করল প্রশাসন। ওনাম উৎসবের ছুটির দিনগুলিতে কর্তব্যরত পুলিশ কর্মীদের বিশেষ ভাতা এক ধাক্কায় ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে পুলিশ কর্মীদের নিঃস্বার্থ অবদান এবং ত্যাগের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র দফতরের জারি করা আদেশে জানানো হয়েছে।

রাজ্য পুলিশ প্রধানের পাঠানো বিশেষ প্রস্তাবের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করা হয়। কেরালা পুলিশের সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে ওনাম উৎসব চলাকালীন বিভিন্ন থানা, বিশেষ ইউনিট এবং পুলিশের বিভিন্ন ক্যাম্পে প্রায় ২০,০০০ কর্মী ডিউটিতে নিয়োজিত থাকবেন। আগামী ২৬ আগস্ট অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হবে ওনাম উৎসব। আর সেই ছুটির দিনে যারা ঘরোয়া আনন্দ ছেড়ে জনসেবায় ব্যস্ত থাকবেন, শুধুমাত্র তাঁদের জন্যই এই বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, শুধু পুলিশ কর্মীই নন, কেরালার বাম সরকার রাজ্যবাসীর উৎসবের আমেজ দ্বিগুণ করতে সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্যও একাধিক আর্থিক সুবিধা ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য ৪,৫০০ টাকার বোনাস এবং যারা এই বোনাসের আওতাভুক্ত নন, তাঁদের জন্য ৩,০০০ টাকার বিশেষ উৎসব ভাতা রয়েছে। পাশাপাশি, সমস্ত যোগ্য কর্মচারীকে ২০,০০০ টাকা পর্যন্ত ‘ওনাম অগ্রিম’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উৎসবের বাজারে মধ্যবিত্তের পকেট অনেকটাই হালকা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *