শুক্রের তুলা রাশিতে গোচর, আগামী সেপ্টেম্বর থেকে কপাল খুলছে এই ৪ রাশির!

জ্যোতিষ শাস্ত্রে গ্রহ-নক্ষত্রের গতিবিধি এবং রাশি পরিবর্তন মানব জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর নিজের রাশি পরিবর্তন করে, যার শুভ বা অশুভ প্রভাব সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনে প্রত্যক্ষভাবে পড়ে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সম্পদ, বিলাসিতা, সুখ, সৌন্দর্য, প্রেম এবং সমৃদ্ধির কারক গ্রহ হলো শুক্র। আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈত্যগুরু শুক্র তাঁর নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন। শুক্রের এই নিজস্ব রাশিতে অবস্থান পরিবর্তনের ফলে তৈরি হবে অত্যন্ত শুভ ও শক্তিশালী ‘মালব্য রাজযোগ’। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর প্রভাবে একাধিক রাশির জাতক-জাতিকার জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য উপচে পড়ার পাশাপাশি কেরিয়ার ও ব্যবসায় অভূতপূর্ব উন্নতির পথ উন্মুক্ত হবে।
মকর রাশি
তুলা রাশিতে শুক্রের এই গোচরের ফলে যে চার্চটি রাশির ভাগ্য সবচেয়ে উজ্জ্বল হতে চলেছে, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে মকর রাশি। এই রাশির জাতক-জাতিকার জন্য মালব্য রাজযোগ একটি স্বর্ণালী সময় নিয়ে আসবে। কর্মক্ষেত্রে তাঁদের বড় কোনো সাফল্যের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই সময়ে কোনো দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ভবিষ্যতে প্রচুর আর্থিক লাভের মুখ দেখা যাবে। পরিবার ও আপনজনদের সঙ্গে দারুণ সময় কাটবে এবং মনের সমস্ত উদ্বেগ দূর হবে।
কুম্ভ
তালিকার দ্বিতীয় সৌভাগ্যবান রাশিটি হলো কুম্ভ। শুক্রের এই গোচর কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে গোল্ডেন টাইম বয়ে আনবে। এই রাজযোগের প্রভাবে আর্থিক লাভ হবে এবং আয়ের উৎস বহুগুণ বৃদ্ধি পাবে। কর্মজীবনে পদোন্নতির জোরালো যোগ রয়েছে এবং ব্যবসায়ীরা বাম্পার প্রফিট অর্জন করবেন। পারিবারিক জীবন ও প্রেমের সম্পর্কের সমস্ত জটিলতা কেটে গিয়ে পারস্পরিক সুখ ও শান্তি বজায় থাকবে।
কর্কট
তৃতীয়ত, কর্কট রাশির জাতকদের জীবনেও সুখ ও স্বাচ্ছন্দ্যের জোয়ার বইবে। টাকার অভাবজনিত সমস্ত চিন্তা চিরতরে দূর হয়ে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন তাঁরা। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা কুড়াবেন এবং আটকে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ কাজ এই সময়ে সফলভাবে সম্পন্ন হবে।
তুলা
চতুর্থত, যেহেতু শুক্র সরাসরি তুলা রাশিতেই প্রবেশ করছেন, তাই এই রাশির জাতক-জাতিকার জীবনেও সেরা সময় শুরু হবে। আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি কর্মজীবনে বড় কোনো উচ্চপদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, শুক্রের এই গোচর বহু মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসছে।