‘বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয়ে হামলা কোনওভাবেই বরদাস্ত নয়!’ যাদবপুর কাণ্ড নিয়ে কড়া বার্তা কুণাল ঘোষের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ এবং উত্তেজনার পারদ চড়তেই এবার কড়া প্রতিক্রিয়া জানাল শাসকদল। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে একযোগে তীব্র ভাষায় নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, শিক্ষাঙ্গনে এ ধরনের হিংসা ও হুমকি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এদিন এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “একটা বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন লাগাবে বা হুমকি দেওয়া হবে— এটা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না।” একই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের বর্তমান শাসনকালে শিক্ষার অঙ্গনে এ ধরনের ঘটনা অতীতে ঘটেনি এবং সরকার বা দল কখনোই এই ধরনের হিংসাত্মক কার্যকলাপকে প্রশ্রয় দেয় না।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ এবং তার জেরে উদ্ভূত চরম উত্তেজনাকর পরিস্থিতির পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একদিকে যখন বিরোধীরা আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনকে নিশানা করছে, ঠিক সেই সময়েই শাসকদলের তরফ থেকেও ক্যাম্পাসের ভেতরে এই ধরনের হামলা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *