Weather: ভ্যাপসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ! আজ কি বৃষ্টির দেখা মিলবে?

বৃহস্পতিবারের পর শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় রয়েছে। সামান্য হাঁটাচলা করলেই ঘাম ও ক্লান্তির জেরে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর বৃষ্টির দেখাও মিলছে না বললেই চলে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতার ক্ষেত্রেও আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। তবে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে স্বস্তির খবর হলো, আগামী শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে এবং রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব ফের বাড়তে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগ কাটলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গবাসীকেও তাই বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *