খাবারের পাতে আস্ত খাসি নেই! বিয়ের আসর ছেড়ে জাপানপ্রবাসী বরের কাণ্ড, কিছুক্ষণ পরই…..

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের উৎসবে খাবারের মেনু নিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেছে। ভোজনবিলাসী বরের খাসির মাংস প্রীতি এবং উভয় পক্ষের ভুল বোঝাবুঝির জেরে পণ্ড হয়ে গেছে একটি বিয়ের অনুষ্ঠান।

ঘটনার সূত্রপাত সোমবার আখাউড়া উপজেলার তোলাতালা গ্রামে। কসবার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা ও জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের। সব আয়োজন ঠিকঠাকই চলছিল। বরযাত্রীরা যথাসময়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন এবং আনন্দমুখর পরিবেশে খাওয়া-দাওয়াও শেষ করেন।

গোল বাধে এর পরেই। নিয়ম অনুযায়ী বর, তার ভাই এবং কাকার জন্য বিশেষ থালায় খাবার পরিবেশন করা হয়। কিন্তু বরপক্ষের দাবি, মেনুতে আস্ত খাসি থাকার কথা থাকলেও পাতে তা দেখা যায়নি। এই নিয়েই কনেপক্ষের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মেয়েপক্ষের দাবি, আস্ত খাসি দেওয়ার কোনো প্রতিশ্রুতি আগে দেওয়া হয়নি। এমনকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর খাসি দেওয়ার কথাও জানানো হয়েছিল। তবে এই যুক্তিতে রাজি হননি বর জুনায়েদ। ক্ষিপ্ত হয়ে তিনি ও তার লোকজন বিয়ে না করেই আসর ছেড়ে চলে যান।

অন্যদিকে, ঘটনার আরেকটি মোড়ও সামনে এসেছে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে বর জুনায়েদ দাবি করেছেন, প্রতিশ্রুতির চেয়ে তাঁর কাছে অতিরিক্ত ১০ গুণ টাকা দাবি করা হয়েছিল, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

খাবারে খাসি না থাকাকে কেন্দ্র করে বরপক্ষের এই আচরণের খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। বিয়ের আসর থেকে বরের চলে যাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *