এক ধাক্কায় কমল গ্যাসের দাম! টানা দু’মাস স্বস্তিতে মধ্যবিত্ত, জেনে নিন আজকের লেটেস্ট রেট

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্ব বাজারে গ্যাসের চাহিদায় (LPG Cylinder) ওঠানামা লেগেই রয়েছে। তবে এই অনিশ্চয়তার মাঝেও ভারতীয় বাজারে স্বস্তির হাওয়া বয়ে এনে এক ধাক্কায় অনেকটাই কমল এলপিজি সিলিন্ডারের দাম। এই নিয়ে টানা দু’মাস গ্যাসের দাম নিম্নমুখী থাকায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের বর্তমান দাম কত, তা একনজরে দেখে নেওয়া যাক।

বাণিজ্যিক গ্যাসে বড়সড় স্বস্তি
চলতি মাসের শুরুতেই অর্থাৎ গত ১ আগস্ট গ্যাসের বাজারে সবথেকে বেশি স্বস্তি মিলেছে ১৯ কেজি বিশিষ্ট বাণিজ্যিক (Commercial) গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে যেখানে এই সিলিন্ডারের দাম ২০২ টাকা কমেছে, সেখানে তিলোত্তমা কলকাতায় এর দাম কমেছে সবচেয়ে বেশি—একঝটকায় প্রায় ২০৯ টাকা।

দামের এই হ্রাসের ফলে বর্তমানে অগাস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২৮৭২.৫০ টাকা এবং দিল্লিতে এর দাম হয়েছে ২৭২৮ টাকা। পাশাপাশি, ৫ কেজি বিশিষ্ট ফ্রি ট্রেড এলপিজি (Free Trade LPG) সিলিন্ডারের দামও কিছুটা কমেছে। দিল্লিতে জুলাই মাসে যেখানে ৫ কেজি সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা, অগাস্টে তা কমে হয়েছে ৭৬২ টাকা।

১৪ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত
জুলাইয়ের পর অগাস্ট মাসে ৫ ও ১৯ কেজি সিলিন্ডারের দাম কমলেও, সাধারণ গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত ১৪ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে কোনো সুখবর মেলেনি। জুন মাসের পর থেকে চলতি মাস পর্যন্ত ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনো ধরনের বদল আনা হয়নি। বর্তমান রেট অনুযায়ী বিভিন্ন শহরে ১৪ কেজি সিলিন্ডারের দাম রয়েছে নিম্নরূপ:

কলকাতা: ৯৬৪ টাকা

দিল্লি: ৯৪২ টাকা

মুম্বই: ৯৪১.৫০ টাকা

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক ও ছোট সিলিন্ডারের দাম কমায় হোটেল, রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কিছুটা আর্থিক স্বস্তি পেলেও, গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের পকেটের টান আপাতত একই রকম থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *