স্টেট ব্যাঙ্কে ৯৭৬৬ পদে চাকরি , কত মাইনে? কী যোগ্যতা? জানুন বিস্তারিত

ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সামনে এল এক সুবর্ণ সুযোগ। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এ ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দফায় মোট ৯ হাজার ৭৬৬টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে ৭ হাজার ৬৮০টি রেগুলার পোস্ট এবং ২ হাজার ৮৬টি ব্যাকলগ পোস্ট রয়েছে। ইতিমধ্যে গত ১১ অগাস্ট থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ও পরীক্ষার সময়সূচি
-
আবেদনের শেষ দিন: ৩১ অগাস্ট ২০২৬।
-
প্রিলিমিনারি পরীক্ষা (Prelims): আগামী ২৬, ২৭ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর ২০২৬।
-
প্রিলিম পরীক্ষার ফলপ্রকাশ: অক্টোবর / নভেম্বর ২০২৬।
-
মেন পরীক্ষা (Mains): আগামী ২৩ নভেম্বর ২০২৬ (অ্যাডমিট কার্ড মিলবে নভেম্বর মাসেই)।
-
চূড়ান্ত ফলপ্রকাশ: চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
-
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশনের ডিগ্রিধারী হতে হবে। এমনকি যাঁরা বর্তমানে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন; তবে তাঁদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ডিগ্রি অর্জনের শংসাপত্র জমা দিতে হবে।
-
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
-
অন্যান্য শর্ত: জেনারেল, EWS, OBC, SC এবং ST—সব ক্যাটিগরির প্রার্থীরাই আবেদনযোগ্য। তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। এছাড়া বর্তমানে এসবিআই-তে কর্মরত বা অতীতে ক্লার্ক পদে কাজ করে চাকরি ছেড়ে দিয়েছেন এমন প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না।
বেতন কাঠামো (Salary)
এসবিআই ক্লার্ক পদে নিযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা রয়েছে:
-
বেসিক পে: স্টার্টিং বেসিক পে মাসিক ২৬,৭৩০ টাকা। সর্বোচ্চ পে স্কেল হতে পারে মাসিক ৬৪,৪৩০ টাকা পর্যন্ত।
-
ইন হ্যান্ড স্যালারি: মেট্রো শহরগুলিতে গ্রস স্যালারি প্রায় ৪৫ থেকে ৪৬ হাজার টাকা এবং ইন হ্যান্ড বা হাতে পাওয়া বেতন হতে পারে ৩৯ থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত। বার্ষিক প্যাকেজ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা। এছাড়া নিয়মমাফিক ডিএ (DA), টিএ (TA) এবং চিকিৎসাজনিত ভাতাও মিলবে।
নিয়োগ পদ্ধতি
SBI Clerk পদে মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে:
-
প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination): প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণরা মেন পরীক্ষার সুযোগ পাবেন। (উল্লেখ্য, প্রিলিম পরীক্ষার নম্বর চূড়ান্ত মেধাতালিকায় যোগ হবে না)।
-
মেন পরীক্ষা (Main Examination): চূড়ান্ত মেধাতালিকা সম্পূর্ণভাবে মেন পরীক্ষার নম্বরের ভিত্তিতেই তৈরি হবে।
-
স্থানীয় ভাষার পরীক্ষা: সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা দিতে হবে, যেখানে সফল হওয়ার পরই চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে।
আগ্রহী প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.bank.in-এ গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।