ডাল দিয়েও যে এত দারুণ স্যুপ বানানো যায়! রেসিপি জানলে রোজ রাতে এটাই বানাতে ইচ্ছে করবে

রোজের একঘেয়ে ডাল-ভাত বা রুটি খেতে খেতে কি মুখ ১উইয়ে গেছে? কিংবা বাড়ির ছোটরা কি ডাল খেতেই চায় না? পুষ্টিতে ভরপুর ডালকে একটু অন্য স্বাদে প্লেটে আনলে কেমন হয়? খুব সহজেই ঘরের সাধারণ ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইলের অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এক বাটি স্যুপ। এটি যেমন শরীরের জন্য ভীষণ উপকারী, তেমনই এর স্বাদও ছোট থেকে বড় সকলের মন কেড়ে নেবে।

ডাল দিয়ে এই মজাদার স্যুপ তৈরির সহজ পদ্ধতিটি জেনে নেওয়া যাক:

প্রয়োজনীয় উপকরণ: আপনার পছন্দমতো মুগ ডাল, মুসুর ডাল বা মটর ডাল (আধ কাপ), পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, সামান্য গোলমরিচ গুঁড়ো, মাখন বা অলিভ অয়েল, এবং স্বাদমতো নুন। চাইলে এর সঙ্গে গাজর বা বিন্স কুচিও যোগ করতে পারেন।

বানানোর পদ্ধতি: 1. প্রথমে ডাল ভালো করে ধুয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। ডাল গলে গেলে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে স্মুথ পেস্ট বা পিউরি বানিয়ে নিন (চাইলে আংশিক সেদ্ধ ডালও রাখতে পারেন)।
2. এবার কড়াইতে সামান্য মাখন বা অলিভ অয়েল গরম করে তাতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী করে ভেজে নিন।
3. এরপর এর মধ্যে ডালের পেস্ট এবং প্রয়োজনমতো জল বা ভেজিটেবল স্টক মিশিয়ে দিন। ভালো করে ফুটতে দিন।
4. স্যুপ ফুটে উঠলে উপর থেকে স্বাদমতো গোলমরিচ গুঁড়ো এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

ব্যাস! ঝটপট তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর হেলদি ডাল স্যুপ। সন্ধ্যার আড্ডায় কিংবা রাতের হালকা খাবারে এটি দারুণ জমবে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *