অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? দিনক্ষণ ঘোষণা করতেই খুশির হাওয়া রাজ্যজুড়ে!

রাজ্যজুড়ে বর্তমান সময়ে সবথেকে চর্চিত ও আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম হলো ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। জুন ও জুলাই মাসের কিস্তির পর এবার আগস্ট মাসের ৩ হাজার টাকার আর্থিক সহায়তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ আবেদনকারী। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে।

চলতি মাসে কারা টাকা পাবেন?
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৭ আগস্ট থেকে ৩ হাজার টাকা ক্রেডিট হতে শুরু করবে। চলতি মাসে কারা টাকা পেতে চলেছেন, তার একটি সম্ভাব্য তালিকা সামনে এসেছে:

যাঁরা ইতিপূর্বে জুন এবং জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন, তাঁদের চলতি মাসেও টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

পাশাপাশি, যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁদের জন্যও সুখবর রয়েছে। যাঁদের আবেদনপত্রগুলি গত ১০ জুলাই পর্যন্ত জমা পড়েছে এবং নথিতে কোনো ভুলত্রুটি বা ত্রুটি মেলেনি, তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আগামী ১৭ আগস্টের মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। প্রাপ্ত সর্বশেষ আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত এই প্রকল্পে মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে যুদ্ধের কালীন তৎপরতায় চলছে দফায় দফায় ভেরিফিকেশন ও স্ক্রুটিনির কাজ।

আজ মুখ্যমন্ত্রীর মেগা প্রেস কনফারেন্স
অন্নপূর্ণা যোজনা নিয়ে জল্পনা ও কৌতূহল তুঙ্গে থাকা অবস্থায় আজ, ১০ আগস্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়-কে সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন তিনি। বর্তমানে ঠিক কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ এগোচ্ছে এবং কোন প্রক্রিয়ায় যোগ্য উপভোক্তা বাছা হচ্ছে, সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য সাধারণ মানুষকে জানাতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়েছে। আজ এই প্রেস কনফারেন্স থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এবং নতুন কোনো বড় ঘোষণা করেন কি না, সেদিকেই এখন নজর রয়েছে সমগ্র রাজ্যবাসীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *