পূর্ব বর্ধমানে লোমহর্ষক খুন! প্রতিবেশীর বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ পরিবারের
August 9, 2026

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায় এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ওই মহিলার বিবস্ত্র দেহ একটি বস্তায় বন্দि করে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার মুখ ও শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, প্রতিবেশী এক যুবক দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু মহিলা সেই প্রস্তাবে সাফ অস্বীকৃতি জানান। আর সেই আক্রোশ থেকেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জোরালো অভিযোগ তুলেছে মৃতের পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।