খাঁটি নাকি কার্বাইডে পাকানো কলা খাচ্ছেন? মৃত্যুর ফাঁদ এড়াতে কেনার আগেই চিনে নিন আসল-নকল!

কার্বাইড দিয়ে পাকানো কলা (Carbide Ripened Bananas) এখন শহরের প্রায় সব বাজারেই ছেয়ে গিয়েছে। বাইরে থেকে দেখতে একদম হলুদ ও পরিষ্কার হলেও, এই কলা খেলে কিন্তু মারাত্মক শরীর খারাপ হতে পারে। ব্যবসায়ীরা কীভাবে কেমিক্যাল দিয়ে কলা পাকাচ্ছে, আর বাজারে গিয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ তা বুঝবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি।

কেন এই কেমিক্যাল দেওয়া কলা ক্ষতিকর?
স্বাভাবিকভাবে কলা যখন গাছে পাকে, তখন ফলের ভেতরেই এক ধরনের প্রাকৃতিক গ্যাস তৈরি হয়। যার ফলে নিজে থেকেই কলা ধীরে ধীরে নরম ও মিষ্টি হয়ে ওঠে। কিন্তু ব্যবসায়ীদের অত ধৈর্য থাকে না! তারা কাঁচা কলায় ক্যালশিয়াম কার্বাইড (Calcium Carbide) নামের এক মারাত্মক রাসায়নিক স্প্রে করে দেয়।

এর ফলে মাত্র কয়েক ঘণ্টাতেই কাঁচা কলা পেকে হলুদ হয়ে যায়। বিজ্ঞানীদের মতে, এই কেমিক্যাল মেশানো কলা খেলে পেটের গোলমাল, তীব্র মাথা ব্যথা থেকে শুরু করে স্নায়ুর বড় ধরনের ক্ষতি হতে পারে।

ভালো কলা ও ভেজাল কলা চেনার ৫টি সহজ উপায়
বাজারে গিয়ে কেমিক্যাল দেওয়া কলা চেনার উপায়গুলো জেনে রাখা প্রতিটি ক্রেতার জন্যই জরুরি:

১. কলার গা লক্ষ্য করুন: গাছপাকা কলার প্রাকৃতিক নিয়মে গায়ে হালকা কালো বা বাদামি রঙের ছোট ছোট দাগ (স্পট) থাকে। পক্ষান্তরে, কার্বাইড দেওয়া কেমিক্যাল কলা দেখতে একদম চকচকে হলুদ ও নিখুঁত পরিষ্কার হয়।

২. ডাঁটি দেখে নিন: কলাটি পুরো হলুদ, কিন্তু কলার মাথার ডাঁটিটা কাঁচা সবুজ ও শক্ত? তবে বুঝবেন ওটাতে কেমিক্যাল মেশানো হয়েছে। গাছপাকা কলার ডাঁটি নরম ও কিছুটা পেকে যাওয়া থাকে।

৩. খোসা খেয়াল করুন: কেমিক্যাল দিলে কলার খোসা ওপর থেকে তাড়াতাড়ি হলুদ হয়ে গেলেও ভেতরটা কাঁচা ও শক্ত থেকে যায়। ফলে এই ধরনের কলার খোসা বেশ মোটা হয়। অন্যদিকে, আসল পাকা কলার খোসা পাতলা হয়।

৪. গন্ধ শুঁকে দেখুন: আসল গাছপাকা কলার একটা মিষ্টি প্রাকৃতিক গন্ধ থাকে। কিন্তু কেমিক্যাল দেওয়া কলায় কোনো ভালো সুবাস থাকে না, উল্টে ওষুধ বা কেমিক্যালের একটা ঝাঁজালো গন্ধ পাওয়া যায়।

৫. খেয়ে দেখুন: কেমিক্যাল দেওয়া কলা খেলে মুখে মুখের ভেতর কোনো মিষ্টি ভাব পাওয়া যাবে না, বরং কিছুটা পানসে বা তেতো ঠেকবে। আর আসল গাছপাকা কলা মুখে দিলেই নরম ও দারুণ মিষ্টি লাগবে।

তাই পরের বার বাজারে গিয়ে শুধু দেখতে সুন্দর ও চকচকে কলা না কিনে, একটু দেখে-শুনে যাচাই করেই তবে কলা বাড়ি নিয়ে আসুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *