টাকা লাগবে না একটাও! বিমানের টিকিট একেবারে ফ্রি করে দিচ্ছে এই বড় উড়ান সংস্থা

ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে রয়েছে দারুণ সুযোগ। যাতায়াতের জন্য বিমানের টিকিটের কোনো খরচই লাগবে না। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo) তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার। সংস্থার পক্ষ থেকে শুরু করা হয়েছে ‘ইন্ডিগোফ্রি’ (IndiGoFree) নামক একটি বিশেষ ক্যাম্পেন, যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ পাচ্ছন সাধারণ মানুষ।

কী এই অফার?
ইন্ডিগোর এই বিশেষ অফারে মোট ২০ হাজার অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইটের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, যোগ্য যাত্রীরা তাদের অন্তর্দেশীয় ফ্লাইটের টিকিটের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত সম্পূর্ণ দাম রিফান্ড বা ফেরত পেয়ে যাবেন। ইকোনমি ক্লাস এবং ইন্ডিগো স্ট্রেচ (IndiGoStretch)— উভয় ক্ষেত্রেই এই বিশেষ অফার প্রযোজ্য।

কারা পাবেন এই সুযোগ?

যাঁরা সরাসরি ইন্ডিগোর নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা 6Eskai-এর মাধ্যমে ফ্লাইটের টিকিট বুক করবেন, তাঁরাই এই সুবিধার আওতায় আসবেন।

৪ আগস্ট থেকে ৬ আগস্টের মধ্যে টিকিট বুকিং করলে তবেই এই সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে।

কীভাবে নির্বাচন করা হবে যাত্রীদের?
ইন্ডিগো জানিয়েছে, যোগ্য গ্রাহকদের বুকিং থেকে র‍্যান্ডম বা এলোমেলোভাবে (Randomly) এই ২০ হাজার যাত্রী নির্বাচন করা হবে। এখানে ‘আগে আসলে আগে পাবেন’ বা ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ নীতি প্রযোজ্য নয়।

যাঁরা এই অফারের জন্য নির্বাচিত হবেন, তাঁদের বিমান সংস্থার পক্ষ থেকে ইমেল ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা হবে। এরপর তাঁদের একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে, যা সঠিক দেওয়ার জন্য তিনবার সুযোগ পাওয়া যাবে। সঠিক উত্তর দিতে পারলেই ১০,০০০ টাকা পর্যন্ত টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পেয়ে যাবেন যাত্রী।

উল্লেখ্য, বর্তমানে ইন্ডিগো দৈনিক প্রায় ২২০০টি ফ্লাইট পরিচালনা করে। দেশের অভ্যন্তরে ৯৫টি এবং আন্তর্জাতিক স্তরে ৪০টি গন্তব্যে যাতায়াত করে এই জনপ্রিয় উড়ান সংস্থাটি।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *