কৃষকদের জন্য বড় উপহার কেন্দ্রের! কিষাণ ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়িয়ে সরাসরি ৫ লক্ষ টাকা করল মোদী সরকার

দেশের অন্নদাতা কৃষকদের আয় বৃদ্ধি করতে এবং চড়া সুদে ঋণ নেওয়া মহাজনদের কবল থেকে তাঁদের রক্ষা করতে কেন্দ্র সরকার কিষাণ ক্রেডিট কার্ডে (Kisan Credit Card – KCC) বেশ কিছু বড় পরিবর্তন ও সুনির্দিষ্ট সুযোগ-সুবিধা নিয়ে এসেছে। এর মাধ্যমে দেশের কৃষকরা অত্যন্ত কম সুদে ব্যাংক থেকে সহজেই ঋণ বা লোন পেয়ে যাবেন।
লোনের ঊর্ধ্বসীমা বেড়ে হলো ৫ লক্ষ টাকা
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেসিসি (KCC) লোনের সর্বোচ্চ সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৫ লক্ষ টাকা করা হয়েছে। কৃষকরা শুধু প্রচলিত চাষবাস বা কৃষিকাজেই নয়, এর পাশাপাশি পশুপালন এবং মৎস্যচাষের মতো সহযোগী ক্ষেত্রগুলিতেও এই ঋণের টাকা ব্যবহার করতে পারবেন।
কোনো সম্পত্তি বন্ধক না রেখেই মিলবে ২ লক্ষ টাকা লোন
ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-এর নতুন নিয়ম অনুযায়ী, দেশের কৃষকরা এখন থেকে কোনো রকম সম্পত্তি বা জমি বন্ধক না রেখেই ২ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। অতীতে এই বিনা বন্ধকের লোনের সীমা ছিল ১.৬০ লক্ষ টাকা।
ঋণের সুদের হার এবং সময়মতো শোধ করলে বিশেষ ছাড়
কিষাণ ক্রেডিট কার্ডের লোনে বার্ষিক সুদের হার সাধারণভবে ৭ শতাংশ।
তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো, যদি কোনো কৃষক নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা ফিরিয়ে দেন, তবে সরকার ৩ শতাংশ পর্যন্ত ছাড় বা সাবভেনশন প্রদান করে।
ফলে নিয়মিত ও সময়মতো ঋণ পরিশোধ করলে কার্যকরী সুদের হার কমে দাঁড়ায় মাত্র ৪ শতাংশে।
কীভাবে আবেদন করবেন এবং কী কী নথির প্রয়োজন?
কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের জন্য আবেদন করার পদ্ধতি অত্যন্ত সহজ।
নিকটবর্তী যেকোনো ব্যাংকের শাখায় গিয়ে অফলাইনে আবেদন করা যায়।
এছাড়া অনলাইনে ‘জন সমর্থ পোর্টাল’ (Jan Samarth Portal) ও ‘কিষাণ ঋণ পোর্টাল’-এর মাধ্যমেও আবেদন করা সম্ভব।
আবেদনের জন্য মূলত জমির কাগজ, ব্যাংক পাসবুক এবং পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র হিসেবে প্রয়োজনীয় নথি জমা দিতে হয়।