বিজয়-সংগীতার ২৩ বছরের সংসারে ভাঙন? জোর গুঞ্জন দক্ষিণী সিনেমা জগতে

কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভেঙে গেছে জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় থালাপতি ও সংগীতার ২৩ বছরের সংসার। দুজনের সম্মতিতেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে এই দম্পতির।

যদিও ভারতীয় সংবাদ মাধ্যম পিংকভিলার গোপন একটি সূত্র বিজয়ের ঘনিষ্ঠজনের বরাতে জানিয়েছে, ‘বিজয় ও সংগীতার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনটি ভিত্তিহীন। জানি না এই খবর কোথা থেকে ছড়িয়েছে।’

কিছুদিন আগেই পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানে গিয়েছিলেন বিজয়। সম্প্রতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘বারিসু’-এর অডিও লঞ্চ হয়। এ দুটি অনুষ্ঠানে স্ত্রীকে ছাড়াই হাজির হন বিজয়। তারপরই মূলত তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়।

এখানেই শেষ নয়, বিজয়ের উইকিপিডিয়ার পেজেও সংগীতার সঙ্গে বিচ্ছেদ দেখা যায়। যদিও পরবর্তীতে তারা এটি সংশোধন করে।

তবে এসব অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী উপস্থিত না থাকার কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলছে— ‘বিজয়ের স্ত্রী সংগীতা ছেলে-মেয়েকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। খুব শিগগির বিজয়ও তাদের সঙ্গে যোগ দেবেন। যার জন্য এ দুটো অনুষ্ঠানের কোনোটিতেই উপস্থিত ছিলেন না সংগীতা।’

১৯৯৯ সালে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন বিজয় ও সংগীতা।২০০৫ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র জেসন সঞ্জয়। এ দম্পতির দিব্য সাশা নামে একটি কন্যা সন্তানও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *