সৃজলার সঙ্গে কেন ভাঙলো ৮ বছরের সম্পর্ক? অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা রোহন
টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তার সঙ্গী সৃজলা গুহ। তিনিও একজন অভিনেত্রী। গুঞ্জন, তৃতীয়জনের আগমনের কারণে এই বিচ্ছেদ। সেই তৃতীয়জন হলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়।যদিও এমনটাই গুঞ্জন ছিল এতদিন ধরে। ‘মন ফাগুন’ ধারাবাহিকে নজর কেড়েছে সৃজলার সঙ্গে শন এর রসায়ন।
কিন্তু আসলে কিসের জন্য তাদের বিচ্ছেদ হয়েছে এই নিয়ে তারা দুজনই মুখে কুলুপ এতে থাকলেও এবার সেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা রোহান। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে তাকে বলতে শোনা তাদের কেন বিচ্ছেদ হয়েছিল। রোহন বলেন অভিনয়ে আসার অনেক আগে থেকেই সৃজলার সঙ্গে তার বন্ধুত্ব ছিল। খুব ছোট থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে যা বড় হতে প্রেমে পরিণতি পায়।
এরপর হঠাৎ গত বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও তারা বন্ধুত্ত সম্পর্কটা বজায় রেখেছেন। এঁকে অপরের থেকে দূরে চলে গেলেও দুজনই একে অপরের ভালো চান বলে জানান অভিনেতা। তবে কি সৃজলার জীবনে নতুন কেউ এসেছে? নাকি অন্য কারণ। এই নিয়ে কথা বলতে শোনা যায়নি অভিনেতা রোহান ভট্টাচার্যকে।