ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন? সপ্তাহে ৩ দিন খেলেই বাড়ছে ডায়াবেটিসের মারাত্মক ঝুঁকি!

বাঙালির পাতে আলু ভাজা বা বিদেশের ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া যেন দুপুরের খাবার জমে না। ছোট থেকে বড়—এই সুস্বাদু খাবারটি পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে প্রিয় এই খাবারটিকেই এবার ডায়াবেটিসের বড় কারণ হিসেবে চিহ্নিত করলেন গবেষকরা। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, সপ্তাহে মাত্র ৩ দিন আলু ভাজা খেলেই শরীরে ডায়াবেটিসের ঝুঁকি ১৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

দীর্ঘ ৩০ বছর ধরে প্রায় ২ লক্ষ ৫ হাজার নারী-পুরুষের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত ফ্রেঞ্চ ফ্রাই বা অতিরিক্ত তেল দিয়ে ভাজা আলু খান, তাঁদের ক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেশি। এই দীর্ঘ গবেষণাকালে দেখা গিয়েছে, আলু ভাজা বেশি খাওয়া প্রায় ২২ হাজার মানুষের শরীরে ইতিমধ্যেই ডাঁসা বেঁধেছে ডায়াবেটিস।

তবে স্বস্তির খবর হলো, আলুকে সিদ্ধ করে বা আলুভাতে হিসেবে খেলে এই ঝুঁকির পরিমাণ অনেকটাই কম থাকে। গবেষকদের মতে, তেলে ভাজলেই আলুর পুষ্টিগুণ নষ্ট হয়ে তা মারত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই সুস্থ থাকতে আলু ভাজার বদলে খাদ্যতালিকায় দানা শস্য জাতীয় খাবার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *