‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ৩০০০ টাকার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট! কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অগস্টে?

দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক বড় ঘোষণা ও চমক দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কর্মীদের জন্য যেমন ২০ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে এবং একাধিক নতুন ভাতা চালু করা হয়েছে, তেমনই সাধারণ মানুষের জন্য নানা আর্থিক সাহায্যের প্রকল্প ঘোষণা করেছে সরকার।
মমতা সরকারের ভাতা বনাম নতুন সরকারের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’
অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী এবং সবচেয়ে জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু ছিল, যেখানকার মহিলারা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পেতেন। তবে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে চালু করেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ইতিমধ্যে দুটি কিস্তির টাকা সফলভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে গেছে, এবং এখন সকলের নজর রয়েছে তৃতীয় কিস্তির টাকার দিকে।
স্ট্যাটাস ‘আন্ডার ইনকোয়ারি’ থাকলে কি অগস্টে মিলবে টাকা?
প্রকল্পের জন্য আবেদন করার পর উপভোক্তারা অনলাইনে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারছেন। কারও স্ট্যাটাস দেখাচ্ছে ‘রিজেক্টেড’ (Rejected), কারও বা ‘আন্ডার প্রসেসিং’ (Under Processing), আবার বহু উপভোক্তার স্ট্যাটাস দেখাচ্ছে ‘আন্ডার ইনকোয়ারি’ (Under Inquiry)।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো— যাঁদের স্ট্যাটাস বর্তমানে ‘আন্ডার ইনকোয়ারি’ রয়েছে, তাঁরা কি আসন্ন অগস্ট মাসেই ভাতার টাকা হাতে পাবেন?
প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে ফর্ম ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে এবং এই প্রক্রিয়া আগামী ৩০শে আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে। আধিকারিকেরা যথাসম্ভব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন। প্রশাসনের স্পষ্ট বার্তা— ফর্মের ভেরিফিকেশন বা যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার পরই সরাসরি অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা পাঠানো হবে। তাই যাঁদের স্ট্যাটাস এখনও ইনকোয়ারিতে রয়েছে, তাঁদের ভেরিফিকেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।