তৃণমূলে বদল এলেও বদলায়নি ২১ জুলাইয়ের মেনু! শহিদ স্মরণে থালায় সেই ‘ডিম-ভাত’ই

এক বছরে রাজনৈতিক সমীকরণে বহু বদল এসেছে জোড়াফুল শিবিরে। বদলে গিয়েছে একুশে জুলাইয়ের শহিদ দিবসের আয়োজনের চেনা ছবিও। গত বছর পর্যন্ত যে ২১ জুলাইয়ের মেগা সমাবেশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে একমঞ্চে হত, এবার সেখানে তৃণমূলের দুই শিবির আলাদাভাবে কর্মসূচি পালন করছে।

তবে দলের অন্দরে ক্ষমতার পালাবদল বা আয়োজনে পরিবর্তন এলেও, ২১ জুলাইয়ের মেনুতে বিন্দুমাত্র আঁচড় পড়েনি। বিগত বছরগুলোর মতো এ বারও তৃণমূল কর্মী-সমর্থকদের খাবারের পাতে বড় আকর্ষণ হিসেবে থেকে গেল সেই আইকনিক ‘ডিম-ভাত’, যা নিয়ে অতীতে বিরোধীদের কম কটাক্ষ শুনতে হয়নি শাসক দলকে।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা কেমন?
প্রতিবারের মতো এ বছরও ২১ জুলাই উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে কর্মী-সমর্থকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এ বছর ঋতব্রত পন্থী তৃণমূল শিবির এই কেন্দ্রটি বুক করেছিল। তবে অন্যান্য বছরের তুলনায় এ দিনের ছবিটা ছিল একেবারেই আলাদা—অনুশীলন কেন্দ্রে লোকসমাগম ছিল বেশ কম।

সমাবেশের দিন সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হাতেগোনা কয়েকজন কর্মী-সমর্থককে দেখা যায়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন সবমিলিয়ে মাত্র এক হাজার জনের মতো খাওয়ার রান্না করা হয়েছিল।

নব তৃণমূলের কর্মী-সমর্থকদের দুপুরের মেনুতে ছিল— ভাত, ডাল, আলু-সয়াবিনের তরকারির সঙ্গে দুটি করে ডিম।

তবে রান্না প্রচুর হলেও, এ দিন দুপুরের দিকে মোটে জনা কুড়িক সমর্থককে সেই ডিম-ভাত খেতে দেখা গেছে, যেখানে বিগত বছরগুলোতে এই সংখ্যাটা থাকত কয়েক হাজারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *