গোবরডাঙা পুরসভায় তৃণমূলের টালমাটাল অবস্থা! চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান সহ ১৪ কাউন্সিলরের ইস্তফা

রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে গোবরডাঙা পুরসভায়। একে একে পদত্যাগ করলেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান সহ মোট ১৪ জন তৃণমূল কাউন্সিলর। গত শুক্রবার ৪ জন ইস্তফা দেওয়ার পর, এদিন আরও ১০ জন কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র জমা দেন।

এত কাউন্সিলরের একসাথে পদত্যাগের ঘটনায় পুরসভার প্রশাসনিক অস্তিত্ব সংকটে পড়েছে। পদত্যাগকারী কাউন্সিলরদের দাবি, “ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অন্দরের ক্ষোভই এই গণ-ইস্তফার মূল কারণ। পদত্যাগকারী চেয়ারম্যানের দাবি, “পুর পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।” তবে এই ঘটনায় শাসকদলের অন্দরে যে বড় ধরণের ভাঙন ধরেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *