স্কুল পড়ুয়া ও রোগীদের জন্য বিরাট ঘোষণা! খাদ্য বরাদ্দ বাড়ালেন মুখ্যমন্ত্রী, বাড়বে রাঁধুনিদের ভাতাও

রাজ্যের সরকারি হাসপাতাল এবং বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। স্বাস্থ্য এবং শিক্ষা—উভয় ক্ষেত্রেই খাদ্য বাবদ বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন, যা আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে।

স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর:
‘পিএম-পোষণ’ (PM-POSHAN) প্রকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার বেশ কিছু প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে:

মাথাপিছু খরচ বৃদ্ধি: প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ৫১.৬১ লক্ষ শিক্ষার্থীর জন্য মাথাপিছু দৈনিক রান্নার খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

রান্নাঘর আধুনিকীকরণ: প্রতিটি স্কুলে রান্নার জন্য এলপিজি (LPG) সংযোগের সুবিধা নিশ্চিত করতে প্রতি ইউনিটে ৩,০০০ টাকা করে আর্থিক বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এর ফলে প্রকল্পের আওতাভুক্ত ১০০% স্কুলে এলপিজি সুবিধা পৌঁছে যাবে।

রাঁধুনিদের পারিশ্রমিক বৃদ্ধি: রাজ্যের ২.২৪ লক্ষ রাঁধুনি-সহায়কের মাসিক সাম্মানিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ২২৪ কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা সরাসরি কর্মীদের হাতে পৌঁছাবে।

এই বিশাল কর্মযজ্ঞে সরকার মোট ৬৩৯ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে, যা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নেওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ।

মুখ্যমন্ত্রীর তারকেশ্বর সফর:
এদিকে, খাদ্য ও পুষ্টি নিয়ে বড় ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মঙ্গলবার হুগলির তারকেশ্বরে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সকালের দিকে সাধু-সন্তদের কলসযাত্রার পর বালিগড়ি মাঠে সাধু-সন্তদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দেবেন তিনি। সেখানে শ্রাবণী মেলার সূচনা এবং ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনব্যাপী মহারুদ্র যজ্ঞের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কার্তিক মহারাজ-সহ রাজ্যের বিভিন্ন মঠের মঠাধিসরাও উপস্থিত থাকবেন।

সরকারি এই নতুন সিদ্ধান্তগুলি একদিকে যেমন স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষিত করবে, অন্যদিকে সরকারি হাসপাতালের রোগীদের খাবারের গুণমানও বৃদ্ধি করবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *