ট্রাম্পের ওপর ইরান! হত্যার হুমকি আসতেই মার্কিন প্রেসিডেন্ট জারি করলেন ভয়াবহ নির্দেশ

ইরান তাঁকে হত্যার পরিকল্পনা করছে—এমন আশঙ্কা প্রকাশ করে তীব্র চাঞ্চল্য ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ‘হিট লিস্ট’-এ রয়েছেন। তবে শুধু ভয় পাওয়া নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাঁকে হত্যার কোনো চেষ্টা করা হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে।
ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আমি দীর্ঘদিন ধরেই ওদের তালিকায় সবার উপরে আছি। আমি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়ে রেখেছি, যদি আমাকে হত্যা করার মতো কোনো ঘটনা ঘটে, তবে যেন ইরানের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হয়, যা তারা আগে কখনো দেখেনি।” অর্থাৎ, ট্রাম্পের বার্তা স্পষ্ট—ইরানের কোনো আক্রমণাত্মক পদক্ষেপের পাল্টা জবাব দিতে আমেরিকা সামরিকভাবে সর্বশক্তি প্রয়োগ করবে।
কেন এই আশঙ্কার কারণ?
ইরানের সামরিক কর্মকর্তা কাশেম সোলেমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্প ইরান ও তাদের সমর্থক গোষ্ঠীগুলোর নিশানায় রয়েছেন বলে মনে করা হয়। ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের শেষকৃত্যে ট্রাম্পের একটি বিশালাকার প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি সংবলিত বিভিন্ন স্লোগান সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছিল।
ন্যাটো সামিট ও সুরক্ষার কড়াকড়ি
নিজের নিরাপত্তার ব্যাপারে ট্রাম্প যথেষ্ট সচেতন। সম্প্রতি ন্যাটো সামিট থেকে ফেরার পথে হামলার আশঙ্কায় তিনি নিজের বিমান পর্যন্ত বদলে নিয়েছিলেন। ন্যাটো সামিটে ইরানের নেতৃত্বের পরিবর্তন প্রসঙ্গে ট্রাম্পকে বলতে শোনা যায়, “ওদের অনেক লিডারই আর নেই। কে জানে, ভবিষ্যতে কে থাকবে বা আমিই বা কতদিন থাকব!”
আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, ট্রাম্পের এই মন্তব্য ভূ-রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিল। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো তাঁর ওপর যেকোনো ধরণের হামলার ছক রুখতে বর্তমানে অত্যন্ত সতর্ক রয়েছে।