বারুইপুরে নাবালিকার মৃত্যুতে উত্তপ্ত পরিস্থিতি! শোকের বাড়িতে মুখোমুখি বিজেপি ও তৃণমূলের হেভিওয়েট নেতারা!

বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় শোকের ছায়া কাটছে না এলাকা জুড়ে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বারুইপুরে পৌঁছাল বিজেপির এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল এবং নেত্রী লকেট চট্টোপাধ্যায় মৃতার বাড়িতে যান এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ, রাজ্যে নারী নিরাপত্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

অন্যদিকে, একই সময়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বারুইপুরে পৌঁছান স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এবং কাকলী ঘোষ দস্তিদার। মৃতার পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতৃবৃন্দ। এক ঘটনায় দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হাজির হওয়ায় বারুইপুর জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *