আরবিআই-তে চাকরির সুবর্ণ সুযোগ! মাসে ১.৫ লক্ষ টাকা বেতন, কালই শেষ আবেদনের তারিখ

ক্যারিয়ার গড়ার এক দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, ডেটা অ্যানালিটিক্স এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো আধুনিক ক্ষেত্রে কাজ করতে আগ্রহী তরুণ পেশাজীবীদের জন্য ‘ইয়ং প্রফেশনালস’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষ ব্যাংক। যোগ্য প্রার্থীরা আগামী ৬ জুলাই, ২০২৬ পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগের খুঁটিনাটি: আরবিআই সূত্রে খবর, নির্বাচিত তরুণ পেশাজীবীদের মাসিক ১.৫ লক্ষ টাকা উপবৃত্তি (Stipend) প্রদান করা হবে। এই নিয়োগটি মূলত চুক্তিভিত্তিক হবে এবং সকল প্রার্থীকে মুম্বাইয়ে কাজ করতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
-
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা গবেষণা ও পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদনযোগ্য।
-
বয়সসীমা: ৬ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
-
নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
চুক্তি ও মেয়াদ: প্রাথমিক পর্যায়ে তিন বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হবে। কর্মদক্ষতা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, এই প্রার্থীরা আরবিআই-এর স্থায়ী কর্মী হিসেবে গণ্য হবেন না এবং স্থায়ী কর্মীদের জন্য প্রযোজ্য বিশেষ ভাতা বা সুবিধাগুলো তাদের ক্ষেত্রে কার্যকর হবে না।
নির্বাচন প্রক্রিয়া ও যোগদান: যোগ্য প্রার্থীদের বাছাই, নথি যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। সাক্ষাৎকারের জন্য শুধুমাত্র ইমেলের মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীরা চলতি বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কর্মক্ষেত্রে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।
কীভাবে আবেদন করবেন? আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইমেলের মাধ্যমে দ্রুত আবেদনপত্র জমা দিতে হবে। যেহেতু আবেদনের শেষ তারিখ ৬ জুলাই, তাই হাতে সময় অত্যন্ত কম। বিস্তারিত তথ্যের জন্য নিয়মিত আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন।