ভাত খাওয়ার পর কেন ঘুম পায় জানেন কি? না জানলে অবশ্যই পড়ুন

দুপুর মানেই যেন ভাত খাওয়ার সময়! এ সময়ে ভাত ছাড়া অন্য কোনো খাবার আমরা চিন্তাই করতে পারি না। তবে একটা বিষয় খেয়াল করেছেন কি? ভাত খাওয়ার পরেই যেন চোখ বন্ধ হয়ে আসে, ক্লান্তি লাগে। কিছুক্ষণ ঘুমালেই যেন রাজ্যের সব প্রশান্তি নেমে আসবে!

দুপুরে ভাত খাওয়ার পর অল্প সময়ের ঘুমকে ভাত ঘুম বলা হয়। কিন্তু ভাত খেলেই কেন তন্দ্রাভাব দেখা দেয় আমাদের মধ্যে? ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা। শরীরে প্রবেশের পর এই শর্করা গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজের জন্য প্রয়োজন হয় ইনসুলিনের।

শরীরে যখনই ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, তখনই প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ট্রিপটোফ্যান বাড়িয়ে দেয় মেলাটোনিন এবং সেরাটোনিনের পরিমাণ। এই দুই হরমোন বৃদ্ধির প্রভাবেই আমাদের ঘুম ঘুম ভাব দেখা দেয়।

দুপুরের খাবারের পরিমাণ রাখতে হবে পরিমিত। খাদ্যতালিকায় যেন ৫০ শতাংশ সবজি, ২৫ শতাংশ প্রোটিন এবং ২৫ শতাংশ শর্করা থাকে সেদিকে নজর দিতে হবে। তালিকায় যত স্বাস্থ্যকর খাবার থাকবে, তত শরীর সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতে ঘুম কম পাবে।

এছাড়া দুপুরে ঘুম এড়াতে ভাতের পরিবর্তে রুটিও খেতে পারেন। পাতে রাখতে পারেন লাল চালের ভাত। তাতে শরীর সুস্থ থাকবে। ঘুমও এড়ানো যাবে। আর কোনো টিপসেই যদি কাজ না হয় তবে ১৫ মিনিটের জন্য ঘুমিয়ে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *