তারকেশ্বরগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা পূর্ব রেলের! কাল থেকে চলবে ৭টি বিশেষ ট্রেন

আগামীকাল, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাড়তি যাত্রীদের সুবিধার্থে এবং ভিড় সামলাতে পূর্ব রেল হাওড়া ডিভিশনে মোট ৭টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষ ট্রেনের সময়সূচি:
পূর্ব রেল জানিয়েছে, এই ট্রেনগুলি হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর–গোঘাট শাখায় চলবে এবং প্রতিটি স্টেশনেই ট্রেনগুলি থামবে। একনজরে ট্রেনের সময়সূচি:

০৩০৬৩ হাওড়া–তারকেশ্বর: হাওড়া থেকে ছাড়বে সকাল ৭টা ৪৫ মিনিটে, পৌঁছাবে ৯টা ১২ মিনিটে।

০৩০৬৬ তারকেশ্বর–শেওড়াফুলি: তারকেশ্বর থেকে ৯টা ৪৫ মিনিটে ছেড়ে পৌঁছাবে ১০টা ৩৫ মিনিটে।

০৩০৬৫ শেওড়াফুলি–তারকেশ্বর: শেওড়াফুলি থেকে ১০টা ৪৮ মিনিটে ছেড়ে পৌঁছাবে ১১টা ৪৫ মিনিটে।

০৩০৬৭ তারকেশ্বর–আরামবাগ: তারকেশ্বর থেকে ৭টা ২০ মিনিটে ছেড়ে আরামবাগ পৌঁছাবে ৮টায়।

০৩০৬৮ আরামবাগ–তারকেশ্বর: আরামবাগ থেকে ৮টা ৭ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছাবে ৮টা ৩৯ মিনিটে।

০৩০৬৯ তারকেশ্বর–গোঘাট: তারকেশ্বর থেকে ১০টা ২১ মিনিটে ছেড়ে গোঘাট পৌঁছাবে ১১টা ৮ মিনিটে।

০৩০৭০ গোঘাট–তারকেশ্বর: গোঘাট থেকে ১১টা ২০ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছাবে ১২টা ১০ মিনিটে।

যাত্রাপথ বর্ধিত:
পূর্ব রেল আরও জানিয়েছে, ৩৭৩৬১ হাওড়া–আরামবাগ লোকাল ট্রেনটির যাত্রাপথ ২০ জুনের জন্য গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে এবং ৩৭৩৬২ লোকালের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাওড়া পর্যন্ত যাবে।

যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের এই বাড়তি উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এই বিশেষ পরিষেবা আগামীকাল যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *