Gmail অ্যাকাউন্ট লকড বা হ্যাকড হলেও ফিরবে নিমিষে! গুগল ব্যবহারকারীদের জন্য ৩টি মোক্ষম সিক্রেট ট্রিকস

বর্তমান ডিজিটাল যুগে গুগলের (Google) ওপর আমাদের নির্ভরতা আকাশছোঁয়া। সকালের মেইল চেক করা থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র আদান-প্রদান—সব জায়গাতেই জিমেইল (Gmail) অ্যাকাউন্ট অপরিহার্য। কিন্তু যতই দিন যাচ্ছে, গুগলের ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের তৎপরতাও। একটু অসাবধানতার কারণে অনেকেই নিজের সাধের গুগল অ্যাকাউন্টের অ্যাকসেস হারিয়ে ফেলেন, আর তারপর পড়তে হয় চরম হয়রানির মুখে।

আপনার সাথেও যাতে এমনটা না ঘটে, তাই আগেভাগেই গুগলের নিরাপত্তা বাড়িয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। পাসওয়ার্ড ভুলে যাওয়া বা অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এড়াতে আজই এই কয়েকটি পদক্ষেপ নিয়ে রাখুন:

১. গুগলের সমস্ত ডেটা আগেভাগেই ‘ব্যাকআপ’ রাখুন
গুগল অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে আপনার যত গুরুত্বপূর্ণ মেইল, ছবি বা নথি তৈরি হয়, তার একটি ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরি। অ্যাকাউন্ট হ্যাক বা লক হয়ে গেলেও যাতে আপনার তথ্য সুরক্ষিত থাকে, সেজন্য গুগলের সমস্ত ডেটা ডাউনলোড করে রাখার সুযোগ দেয় সংস্থাটি। ‘Google Takeout’ ফিচারের মাধ্যমে নিয়মিত আপনার প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ নিয়ে রাখুন।

২. ট্রাস্টেড ‘পাসওয়ার্ড ম্যানেজার’-এর সাহায্য নিন
অনলাইনের দুনিয়ায় সুরক্ষার খাতিরে জটিল পাসওয়ার্ড দেওয়া উচিত, কিন্তু তা মনে রাখা বেশ কঠিন। এই সমস্যার সমাধানে আপনি ‘LastPass’ বা ‘Dashlane’-এর মতো বিশ্বস্ত থার্ড-পার্টি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, পাসওয়ার্ড ভুলে যাওয়ার আগেই সমস্ত তথ্য এই ম্যানেজারগুলোতে ব্যাকআপ করে রাখা জরুরি।

৩. পুরনো পাসওয়ার্ড সংরক্ষণ করুন
অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে আপনিই যে অ্যাকাউন্টের আসল মালিক, তা নিশ্চিত করতে গুগল আপনার ব্যবহৃত পুরনো পাসওয়ার্ডটি জানতে চায়। অ্যাকাউন্ট রিকভারির ক্ষেত্রে এই পুরনো পাসওয়ার্ড ম্যাজিকের মতো কাজ করে। তাই নিজের ডায়েরি বা কোনো সুরক্ষিত জায়গায় আগের পাসওয়ার্ডটি লিখে রাখতে পারেন।

৪. একাধিক ‘রিকভারি অপশন’ চালু রাখুন
অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে সেরা উপায় হলো আগে থেকেই প্রোফাইলে পর্যাপ্ত রিকভারি তথ্য যুক্ত করে রাখা। আপনার অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশনের একাধিক রাস্তা খোলা রাখুন। একটি সচল বিকল্প মোবাইল নম্বর এবং একটি অতিরিক্ত ‘রিকভারি ইমেল আইডি’ (Recovery Email) যোগ করে রাখলে, মূল পাসওয়ার্ড হারিয়ে গেলেও খুব সহজে ওটিপি (OTP) বা রিসেট লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব।

প্রযুক্তির যুগে সতর্কতা ও সঠিক তথ্যই হলো সাইবার হানা থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার। তাই আর দেরি না করে আজই আপনার গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংস চেক করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *