ঘর গোছানো নেই? চিন্তা শেষ! গুগল মিটের এই ম্যাজিক ট্রিকস না জানলে পস্তাবেন

অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে একটি সাধারণ কিন্তু বড় সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড। সবার ঘর তো আর সবসময় সাজানো-গোছানো থাকে না! অথচ অফিসের পেশাদার মিটিংয়ের জন্য একটি ছিমছাম ও সুন্দর পরিবেশ অত্যন্ত জরুরি।

ব্যবহারকারীদের এই সমস্যার এক নিমেষেই সমাধান নিয়ে এসেছে গুগল মিট। এখন আপনার ব্যাকগ্রাউন্ড যেমনই হোক না কেন, তা খুব সহজেই বদলে ফেলা সম্ভব। মোবাইল বা ল্যাপটপ—যেকোনো ডিভাইস থেকেই গুগল মিটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা ব্লার (ঝাপসা) করে নেওয়া যায়। মিটিং চলাকালীন কিংবা মিটিং শুরু হওয়ার আগে, নিজের পছন্দমতো যেকোনো ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করার উপায়গুলো নিচে দেওয়া হলো:

ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের উপায়:
ধাপ ১: গুগল মিটে প্রবেশ করে প্রথমেই নিজের ‘সেলফ ভিউ’ (Self View) অপশনে যান।

ধাপ ২: সেখানে থাকা ‘Apply Visual Effects’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: ব্যাকগ্রাউন্ড ঝাপসা করতে চাইলে ‘Blur’ অপশনটি বেছে নিন।

ধাপ ৪: আর যদি নতুন কোনো ছবি দিতে চান, তবে ‘Upload Background’ অপশনে গিয়ে নিজের পছন্দের যেকোনো ছবি আপলোড করে সেট করে নিন।

মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার (Blur) করার উপায়:
ধাপ ১: প্রথমে আপনার স্মার্টফোনে গুগল মিট অ্যাপটি চালু করুন।

ধাপ ২: কোনো মিটিংয়ে যোগ দেওয়ার আগে স্ক্রিনে থাকা ‘Effects’ বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: সেখানে সেলফ ভিউ উইন্ডোতে ব্লার করার দুটি অপশন পাবেন—’Slightly Blur’ (হালকা ঝাপসা) এবং ‘Blur Background’ (পুরোপুরি ঝাপসা)।

ধাপ ৪: নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করে নিন।

মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সহজ নিয়ম:
ধাপ ১: সেলফ ভিউ উইন্ডোতে গিয়ে ‘Add (+)’ বাটনে ক্লিক করুন।

ধাপ ২: এবার সেখানে আগে থেকে থাকা (Pre-uploaded) ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্য থেকে আপনার পছন্দেরটি বেছে নিন।

ধাপ ৩: ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের পাশাপাশি এখানে বিভিন্ন ফিল্টার ও স্টাইলও ব্যবহার করতে পারবেন।

ধাপ ৪: যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে না চান, তবে সরাসরি ‘No Effect’ বাটনে ক্লিক করলেই সব আগের মতো হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *