খালি পেটে রসুন খেলে কোন কোন ক্ষেত্রে বেশি উপকার হয় দেখুন

রসুনের যে অনেক স্বাস্থ্যগুণ রয়েছে তা কম বেশি সকলেরই জানা। এই রসুন যদি খালি পেটে খাওয়া যায় তবে বেশি উপকার মেলে। স্বাস্থ্যবিদদের দাবি- সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে শরীরের অনেক রোগবালাই দূর হয়! প্রতিদিনের অনিয়ম, খাবারদাবারের কুপ্রভাব শরীরে পড়তে দেয় না রান্নার উপকরণ রসুন।

পুষ্টিবিদদের মতে, প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিড্যান্টে ঠাসা রসুনের অনেক কার্যকরী দিক রয়েছে। খালি পেটে, অর্থাৎ অনেকটা সময় পেট খালি থাকার পর এটি খেলে এর রস সহজে শরীরকে ডিটক্সিফাই করতে পারে বেশি পরিমাণে। সকালে ঘুম থেকে ওঠার পর মেটাবলিক রেটও একটু বেশি থাকে। তাই খালিপেটে রসুন খেলে উপকার মেলে অনেক।

এবার খালি পেটে রসুন খেলে কোন কোন ক্ষেত্রে বেশি উপকার মেলে তা জেনে নেওয়া যাক…

* অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই রসুন রক্তকে পরিশুদ্ধ রাখে। রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে রসুন। অর্থাৎ রসুন ডায়াবেটিস হওয়া থেকে দূরে রাখতে সক্ষম।

* শরীরকে ডিটক্সিফাই করার কাজে ওস্তাদ রসুন। সকালে খালি পেটে রসুনের কোয়া খেলে সারারাত ধরে চলা বিপাকক্রিয়ার কাজ যেমন উন্নত হয়, তেমনই শরীরের দূষিত টক্সিনও প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যেতে পারে।

* ক্রনিক ঠাণ্ডা লাগার অসুখ যাদের রয়েছে, খালি পেটে এক কোয়া রসুন তাদের জন্য খুব উপকারী। একটানা দু’সপ্তাহ সকালে রসুন খেলে ঠাণ্ডা লাগার প্রবণতা অনেকটাই কমে যাবে।

* হার্টের রোগীদের ক্ষেত্রে রসুন বিশেষ কার্যকর। হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে ও হৃদপেশীর দেওয়ালে চাপ কমাতে কাজে আসে এই রসুন।

* রক্ত সঞ্চালন ঠিক রাখে রসুন। কমায় রক্তবাহ নালীর উপর রক্তের চাপও। তাই উচ্চ রক্তচাপের অসুখে ভুগছেন এমন রোগীদের ডায়েটে রাখুন রসুন।

* যকৃত ও মূত্রাশয়কে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে রসুন। এ ছাড়া পেটের নানা রোগ ও হজমের সমস্যা দূর করতেও রসুন বিশেষ ভূমিকা পালন করে।

* কিছু ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ— যেমন ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি ইত্যাদি প্রতিরোধে রসুনের ভূমিকা অনেক।

* স্নায়বিক চাপ কমিয়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম রান্নার উপকরণ রসুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *