বঙ্গে গেরুয়া সুনামি! প্রথম দফার ১৫২ আসনেই ওলটপালট সমীকরণ, দেখুন জেলাভিত্তিক পূর্ণাঙ্গ জয়ী তালিকা

বাংলার মসনদ দখলের লড়াইয়ে প্রথম দফার ফলাফলেই বড়সড় চমক। দুই শিবিরই সেঞ্চুরি পার করার দাবি তুললেও, সোমবার ভোটের ফল বের হতেই দেখা গেল অন্য ছবি। ১৫২টি আসনের জেলাভিত্তিক ফলাফলে কার্যত রাজ্যজুড়ে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। দক্ষিণ থেকে উত্তর— অধিকাংশ জেলাতেই শাসক দল তৃণমূলকে কড়া টক্কর দিয়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বিজেপি। পাশাপাশি বেশ কিছু আসনে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে বাম-কংগ্রেস জোট এবং হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন দলও।

নিচে ১৫২টি আসনের জয়ী প্রার্থীদের সম্পূর্ণ তালিকা দেওয়া হলো:

বীরভূম (১১টি আসন)

আসন জয়ী প্রার্থী দল
দুবরাজপুর অনুপ কুমার সাহা বিজেপি
সিউড়ি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি
বোলপুর চন্দ্রনাথ সিনহা তৃণমূল
নানুর বিধানচন্দ্র মাঝি তৃণমূল
লাভপুর দেবাশিস ওঝা বিজেপি
সাঁইথিয়া কৃষ্ণকান্ত সাহা বিজেপি
ময়ূরেশ্বর দুধকুমার মণ্ডল বিজেপি
রামপুরহাট ধ্রুব সাহা বিজেপি
হাঁসন কাজল শেখ তৃণমূল
নলহাটি রাজেন্দ্রপ্রসাদ সিং তৃণমূল
মুরারই মোশারফ হোসেন তৃণমূল

পশ্চিম বর্ধমান (৯টি আসন)

আসন জয়ী প্রার্থী দল
পাণ্ডবেশ্বর জিতেন্দ্র তিওয়ারি বিজেপি
দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপি
দুর্গাপুর পশ্চিম লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই বিজেপি
রানিগঞ্জ প্রতাপ ঘোষ বিজেপি
জামুড়িয়া বিজন মুখোপাধ্যায় বিজেপি
আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল বিজেপি
আসানসোল উত্তর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপি
কুলটি অজয় কুমার পোদ্দার বিজেপি
বারাবনি অরিজিৎ রায় বিজেপি

বাঁকুড়া (১২টি আসন)

বাঁকুড়াতেও ঘাসফুল শিবিরকে সরিয়ে দাপট দেখিয়েছে গেরুয়া বাহিনী। চন্দনা বাউড়ি থেকে নীলাদ্রিশেখর দানা— বিজেপির সব হেভিওয়েট প্রার্থীরাই এই দফায় জয় হাসিল করেছেন। শালতোড়া, ছাতনা, ওন্দা ও বিষ্ণুপুরের মতো গুরুত্বপূর্ণ আসনগুলি এখন বিজেপির দখলে।

পুরুলিয়া ও ঝাড়গ্রাম (১৩টি আসন)

জঙ্গলমহলের পুরুলিয়ার ৯টি আসন এবং ঝাড়গ্রামের ৪টি আসনের সবকটিতেই পদ্ম ফুটেছে। বলরামপুর, বাঘমুন্ডি এবং ঝাড়গ্রাম সদরের মতো আসনগুলিতে তৃণমূল কার্যত ধুয়েমুছে গিয়েছে।

দুই মেদিনীপুর (৩১টি আসন)

  • পশ্চিম মেদিনীপুর: ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই জয়ী বিজেপি। খড়্গপুর সদরে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল কেবল কেশপুর (শিউলি সাহা) এবং খড়্গপুর (দীনেন রায়) আসন দুটি রক্ষা করতে পেরেছে।

  • পূর্ব মেদিনীপুর: অধিকারী গড়ের ১৬টি আসনেই ক্লিন সুইপ করেছে বিজেপি। নন্দীগ্রামে প্রত্যাশিতভাবেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এগরার আসনে জিতেছেন দিব্যেন্দু অধিকারী।

মুর্শিদাবাদ ও মালদহ (৩৪টি আসন)

মুর্শিদাবাদে সমীকরণ কিছুটা ভিন্ন। এখানে বিজেপি ও তৃণমূলের পাশাপাশি কংগ্রেস ও হুমায়ুন কবীরের দল (AJUP) খাতা খুলেছে।

  • মুর্শিদাবাদ: ফরাক্কায় জিতেছেন কংগ্রেসের মোতাব শেখ। রেজিনগর ও নওদাতে জয়ী হয়েছেন হুমায়ুন কবীর। ডোমকলে চমক দিয়ে জিতেছে সিপিএম।

  • মালদহ: ১২টি আসনের মধ্যে ৬টিতে বিজেপি এবং ৬টিতে তৃণমূল জয়লাভ করেছে। ইংরেজবাজারে জিতেছেন বিজেপির অম্লান ভাদুড়ি।

উত্তরবঙ্গ (৩৫টি আসন)

উত্তরবঙ্গে গেরুয়া ঝড় সবথেকে বেশি অনুভূত হয়েছে।

  • দার্জিলিং ও কালিম্পং: ৬টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি।

  • জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: ১২টি আসনেই ফুটেছে পদ্ম।

  • কোচবিহার: ৯টি আসনের মধ্যে ৮টিতেই বিজেপি জয়ী। সিতাই আসনে কেবল জয়ী হয়েছেন তৃণমূলের সঙ্গীতা রায়।

প্রথম দফার এই ফলাফলের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই ট্রেন্ড বজায় থাকলে নবান্ন দখল কার হবে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।

Saheli Saha
  • Saheli Saha