হাঁটুতে অস্ত্রোপচার রুক্মিণীর, কি হয়েছে দেবের প্রেমিকার?

হাঁটুতে চোট। হুইলচেয়ারে বসে রুক্মিণী মৈত্র। হাসিমুখে ভি সাইন দেখাচ্ছেন তিনি। কী হয়েছে দেবের প্রেমিকার? কোনো নতুন ছবির শুটিং নাকি সত্যিই অসুস্থ অভিনেত্রী? বর্তমানে কেমন আছেন তিনি?

রুক্মিণীর ইনস্টাগ্রামে নজর রাখতেই স্পষ্ট হলো সবটা। অভিনেত্রী নিজেই বলেন সব। হাসিমুখে হুইলচেয়ারে বসা ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, তার হাঁটুতে চোট লেগেছে। অস্ত্রোপচার করাতে হবে।

জানা গেছে, ছোট্ট অস্ত্রোপচারের পর আপাতত ভালোই রুক্মিণী। খুব শিগগিরই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। ‘ডান্স ডান্স জুনিয়র’-এর বিচারকের ভূমিকায় আপাতত ব্যস্ত রুক্মিণী। তার ওপর আবার ‘বিনোদিন…একটি নটীর আখ্যান’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছে টলিউড সুন্দরী। তাই এখন শুটিং ফ্লোর ছেড়ে বেশিদিন দূরে থাকার সুযোগ নেই।

তবে টুইস্ট অন্য জায়গায়। রুক্মিণীর ইনস্টা পোস্টে মন্তব্য করতে ছাড়েননি দেব। অভিনেতা-সাংসদ প্রেমিকার পোস্টের নিচে লিখেছেন- ‘আবার তোমার মাথা ভাঙল?’ হাঁটুর সঙ্গে মাথার তুলনা করে তবে কী বোঝাতে চাইলেন দেব? নির্ভেজাল দুষ্টুমি যে তিনি করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

রুক্মিণী আর দেবের সম্পর্ক এমনই নির্ভেজাল। এখনও সাতপাকে বাঁধা না পড়লেও বরাবরই সম্পর্ক নিয়ে খুলামেলঅ দুজন। প্রেমিক-প্রেমিকার পাশাপাশি রুক্মিণী এবং দেব আসলে একে অপরের দারুণ বন্ধু। তাদের অফস্ক্রিন এবং অনস্ক্রিন রসায়ন তাই অনুরাগীদের বড্ড প্রিয়। সূত্র : সংবাদ প্রতিদিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *