সাবধান! বাড়িতে ২টির বেশি গ্যাস সিলিন্ডার রাখলেই হতে পারে জেল? মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই কড়া আইন সরকারের!

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনীভূত হওয়া কালো মেঘের ছায়া এবার সরাসরি ভারতের রান্নাঘরে। ইরান ও ইজরায়েল সংঘাতের জেরে ‘হরমুজ প্রণালী’ দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে এলপিজি (LPG) ও জ্বালানি তেলের তীব্র সংকট। আর এই সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণির মানুষ বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার মজুত করতে শুরু করেছেন। আপনিও কি সেই দলে? তবে সাবধান! আপনার এই কাজ আপনাকে সোজা শ্রীঘরে পাঠাতে পারে।

কেন এই চরম সংকট?
মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে উপসাগরীয় দেশগুলি থেকে গ্যাস ও তেলের সরবরাহ কার্যত থমকে গিয়েছে। ভারতে সিলিন্ডার পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়িতে সিলিন্ডার মজুত করছেন।

এক ঠিকানা, এক সংযোগ: সরকারি নিয়ম কী বলছে?
ইন্ডিয়ান অয়েল (Indane), এইচপি (HP) কিংবা ভারত গ্যাস— সংস্থা যাই হোক না কেন, ভারতের আইন অনুযায়ী দেশের প্রতিটি পরিবারের জন্য ‘এক পরিবার, এক সংযোগ’ নিয়ম বাধ্যতামূলক। অর্থাৎ, একটি নির্দিষ্ট রান্নাঘরের জন্য কেবল একটি এলপিজি কানেকশনই বৈধ।

বাড়িতে কটি সিলিন্ডার রাখা বৈধ?
অনেকেই প্রশ্ন করেন, একটি ঠিকানায় কয়টি সিলিন্ডার রাখা যেতে পারে? সরকারের কড়া নির্দেশিকা অনুযায়ী:

যদি আপনার নামে একটি কানেকশন থাকে, তবে আপনি একই ঠিকানায় অন্য কোনো কোম্পানির সংযোগ নিতে পারবেন না। এটি সম্পূর্ণ বেআইনি।

গ্রাহকরা তাদের সিঙ্গল সিলিন্ডার কানেকশনকে ‘ডাবল সিলিন্ডার কানেকশন’ (DBC)-এ আপগ্রেড করতে পারেন।

আইনি সীমা: একটি কানেকশনের বিপরীতে সর্বোচ্চ ২টি সিলিন্ডার রাখা বৈধ।

সতর্কবার্তা: যদি কোনো গ্রাহক একটি সংযোগের বিপরীতে দুইটির বেশি সিলিন্ডার রিফিল করেন বা মজুত রাখেন, তবে তা ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

হতে পারে জেল ও জরিমানা
সরকার এবং তেল কোম্পানিগুলো বারবার সাধারণ মানুষকে সচেতন করছে। যদি তদন্তে দেখা যায় কোনো বাড়িতে নিয়মের অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হয়েছে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির নামে মামলা দায়ের হতে পারে। এই অপরাধে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি জেল হওয়ারও বিধান রয়েছে।

তাই প্যানিক বায়িং বা আতঙ্কিত হয়ে সিলিন্ডার মজুত না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আপনার একটি ভুল পদক্ষেপ সংকটের সময়ে অন্যদের সমস্যায় ফেলতে পারে এবং আপনাকে আইনি জটিলতায় জড়াতে পারে।

Saheli Saha
  • Saheli Saha