বন্দে ভারতও ‘ফেল’! হাওড়া থেকে পুরী মাত্র ২ ঘণ্টায়? ভারতীয় রেলের নতুন ‘বুলেট’ গতির টার্গেট

ভারতীয় রেলের আধুনিকীকরণে এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) অভাবনীয় সাফল্যের পর এবার আরও দ্রুতগামী ট্রেন আনতে কোমর বেঁধে নামছে রেল মন্ত্রক। যেখানে বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৮০ কিমি প্রতি ঘণ্টা, সেখানে নতুন এই ট্রেনটি ছুটবে ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে!
হাওড়া-পুরী যাত্রায় বড় বিপ্লব: যদি এই উচ্চগতির ট্রেন হাওড়া-পুরী রুটে চালু হয়, তবে গতির বিচারে মাত্র ২ ঘণ্টার কাছাকাছি সময়ে পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ ধামে। বর্তমানে বন্দে ভারতে যে পথ অতিক্রম করতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে, সেখানে এই নতুন ট্রেন যাতায়াতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
নতুন ট্রেনের খুঁটিনাটি:
-
প্রস্তুতকারক: চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-কে ইতিম্ধেই দুটি ১৬ কামরার ট্রেন তৈরির বরাত দিয়েছে রেলওয়ে বোর্ড।
-
কাঠামো: ট্রেনগুলি হবে স্টিলের মজবুত কাঠামোযুক্ত এবং এতে থাকবে অত্যাধুনিক এলএইচবি (LHB) কোচ।
-
গতি: সর্বোচ্চ গতি ২২০ কিমি হলেও, ট্রেনের অপারেটিং স্পিড বা যে গতিতে ট্রেনটি ট্র্যাকে চলবে, তা ধার্য করা হয়েছে ঘণ্টায় ২০০ কিলোমিটার।
-
সময়সীমা: রেলের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭-২৮ সালের মধ্যেই এই হাই-স্পিড ট্রেনগুলি তৈরি হয়ে ট্র্যাকে নামার জন্য প্রস্তুত হয়ে যাবে।
বিরাট লগ্নি: রেল সূত্রের খবর, গত অক্টোবর মাসেও হাই-স্পিড ট্রেনের জন্য প্রায় ৮৬৬.৮৭ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল। বর্তমানে চেন্নাই, কপুরথালা এবং রায়বরেলির কোচ ফ্যাক্টরিগুলোতে জোরকদমে চলছে এই কর্মযজ্ঞ।
ভারতীয় রেল যেভাবে নিজেকে বদলে ফেলছে, তাতে আগামী দিনে সাধারণ মানুষের দূরপাল্লার যাত্রা যে বিমানে যাতায়াতের মতোই দ্রুততর হতে চলেছে, তা বলাই বাহুল্য।