AC-কম দামে কেনার কৌশল জেনে রাখুন, জেনেনিন ১০ টি বিশেষ টিপস

মার্চের তপ্ত দুপুর জানান দিচ্ছে গরমের দাপট। এই সময়ে ঘরে বা অফিসে একটি ভালো এসি (AC) থাকা বিলাসিতা নয়, বরং প্রয়োজন। তবে হুটহাট করে এসি কিনতে গিয়ে বাজেট ফেল করা বা ভুল মডেল বাছাই করা বুদ্ধিমানের কাজ নয়। কম দামে টেকসই এবং বিদ্যুৎ সাশ্রয়ী এসি পাওয়ার জন্য রইল কিছু মাস্টার টিপস:
১. ঘরের মাপ অনুযায়ী সঠিক টন বাছাই
আপনার ঘরের আয়তন অনুযায়ী এসির ক্ষমতা (Tonnage) ঠিক করুন।
-
১০০-১২০ বর্গফুট: ১ টন যথেষ্ট।
-
১৫০-২০০ বর্গফুট: ১.৫ টন প্রয়োজন।
-
২০০ বর্গফুটের বেশি: ২ টন বা তার বেশি।
অপ্রয়োজনে বড় এসি কিনলে বিদ্যুৎ বিল বেশি আসবে, আবার ছোট এসি বড় ঘরে ঠিকমতো কাজ করবে না।
২. ইনভার্টার প্রযুক্তি: দীর্ঘমেয়াদি সাশ্রয়
নন-ইনভার্টার এসির দাম শুরুতে কম হলেও ইনভার্টার এসি দীর্ঘমেয়াদে লাভজনক। ইনভার্টার প্রযুক্তির এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে, যা ৩০-৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।
৩. অফ-সিজন ও পুরোনো মডেলের ম্যাজিক
নতুন মডেল বাজারে এলেই আগের বছরের মডেলগুলোর দাম অনেকটা কমে যায়। আগের বছরের মডেলেও প্রায় একই ফিচার থাকে কিন্তু দামে অনেক সস্তা হয়। এছাড়া গরম পুরোপুরি পড়ার আগেই (ফেব্রুয়ারি-মার্চ) কিনলে বিশেষ ছাড় পাওয়ার সম্ভাবনা থাকে।
৪. স্টার রেটিং যাচাই করুন
বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে বিইই (BEE) স্টার রেটিং খুব গুরুত্বপূর্ণ। ৩-স্টার বা ৫-স্টার রেটিংয়ের এসি কিনলে মাসিক বিলে বড় পরিবর্তন দেখতে পাবেন।
৫. হিডেন কস্ট বা অতিরিক্ত খরচ
এসির দাম শুধু দেখলেই হবে না, সাথে যুক্ত হয়:
-
ইনস্টলেশন চার্জ: অনেক কোম্পানি এটি ফ্রি দেয়, কেউ আবার ৫০০০ টাকা পর্যন্ত নেয়।
-
কপার পাইপ ও স্ট্যান্ড: অতিরিক্ত পাইপ লাগলে প্রতি ফুটে খরচ বাড়ে।
-
স্ট্যাবিলাইজার: ভোল্টেজের ওঠানামা সামলাতে এটি বাড়তি খরচ।
একনজরে এসি কেনার চেকলিস্ট:
| বিষয় | করণীয় |
| ব্র্যান্ড তুলনা | অনলাইন রিভিউ ও সার্ভিস নেটওয়ার্ক দেখে নিন। |
| ওয়ারেন্টি | কম্প্রেসরের ওপর অন্তত ৫-১০ বছরের ওয়ারেন্টি নিশ্চিত করুন। |
| কুপন ও অফার | ক্রেডিট কার্ড ক্যাশব্যাক বা উৎসবের অফার ব্যবহার করুন। |
| কুলিং মোড | শুধু কুলিং না কি ‘হট অ্যান্ড কোল্ড’—প্রয়োজন অনুযায়ী বেছে নিন। |