মাত্র ৯৯ টাকায় বাজিমাত! প্রিয়জনকে উপহার দিয়ে চমকে দিন এই সহজ টিপসে

ভালোবাসা প্রকাশ করতে সবসময় লক্ষ টাকার প্রয়োজন হয় না, দরকার সঠিক উপহার নির্বাচনের রুচি। আপনার বাজেট যদি হয় মাত্র ৯৯ টাকা, তবে আপনার জন্য রয়েছে একগুচ্ছ দারুণ অপশন। দেখে নিন কী কী কিনতে পারেন এই বাজেটে:
গ্রিটিং কার্ড: ডিজিটাল মেসেজের যুগে হাতে লেখা চিঠির টানই আলাদা। নিজের আবেগ মিশিয়ে একটি সুন্দর কার্ড কিনে তাতে মনের কথা লিখে ফেলুন। দামও আপনার নাগালে।
চকলেটের বাক্স: মিষ্টিমুখ করাতে চকলেটের জুড়ি নেই। ৯০-৯৯ টাকার মধ্যে ছোট বক্স বা ২-৩টি প্রিমিয়াম চকোলেট সুন্দর করে প্যাক করে উপহার দিন।
সফট টয়: ডেস্কে সাজিয়ে রাখার মতো কিউট ছোট টেডি বা সফট টয় এখন ১০০ টাকার মধ্যেই অনায়াসে পাওয়া যায়।
স্মৃতির ফ্রেম: প্রিয় কোনো ছবি প্রিন্ট করিয়ে একটি সুন্দর ছোট ফ্রেমে ভরে দিন। ৬০ থেকে ৯৯ টাকার মধ্যে এটি হতে পারে সবচেয়ে শ্রেষ্ঠ স্মৃতি।
কাপল কি-চেইন: হার্ট শেপ বা মেমোরিবল কি-চেইন প্রতিদিনের ব্যবহারের উপযোগী এবং দেখতেও চমৎকার। মাত্র ৪৯ থেকে ৯৯ টাকার মধ্যে মিলবে এই উপহার।