চীনের একাধিপত্য খতম! ভারতে ৩০ বিলিয়ন ডলার ঢালছেন ট্রাম্প, মোদী-বান্ধব সিদ্ধান্তে কাঁপছে বিশ্ববাজার

বিশ্ব রাজনীতির মঞ্চে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে ভারত। এতদিন তেলের গুরুত্ব থাকলেও, আগামীর দুনিয়া শাসিত হবে বিরল খনিজ পদার্থ বা ‘রেয়ার আর্থ মিনারেলস’ দ্বারা। আর এই খনিজ যুদ্ধে চীনকে হঠিয়ে ভারতকে বিশ্বমঞ্চের মধ্যমণি করতে বড় ঘোষণা করল আমেরিকা। ওয়াশিংটনে ২০২৬ সালের খনিজ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ৫৪টি দেশের একটি আন্তর্জাতিক জোট গঠন করা হয়েছে। যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে, ভারতই হতে চলেছে এই নতুন খনিজ সাম্রাজ্যের গ্লোবাল হাব।

বর্তমানে বিশ্বের প্রায় ৯০ শতাংশ বিরল খনিজ পদার্থের সরবরাহ চীনের দখলে। এই একচেটিয়া আধিপত্য ভাঙতে আমেরিকা ‘প্রজেক্ট ভল্ট’ এবং ‘প্যাক্স সিলিকা’-র মতো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর আওতায় আমেরিকা ভারতে খনিজ খনন ও পরিশোধনে প্রায় ৩০ বিলিয়ন ডলার বা কয়েক লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। শুধু তাই নয়, এর আগে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করার পর এবার সেমিকন্ডাক্টর এবং এআই শিল্পের জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহে ভারতকে প্রধান স্তম্ভ হিসেবে বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে ভারত আর কেবল ক্রেতা নয়, বরং বিশ্বের খনিজ পরিশোধন ও রপ্তানির প্রধান কেন্দ্রে পরিণত হবে। বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়াম এবং কোবাল্টের মতো খনিজ পদার্থের ওপর ভারতের এই নিয়ন্ত্রণ দেশটিকে অদূর ভবিষ্যতে এক নতুন বিশ্ব পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Samrat Das
  • Samrat Das