রূপোর বাজারে মহাধস! এক ধাক্কায় ২০,০০০ টাকা সস্তা হলো রূপো, মাথায় হাত বিনিয়োগকারীদের
February 5, 2026

গত দু’দিন ধরে রূপোর দাম আকাশছোঁয়া থাকলেও, আজ ৫ ফেব্রুয়ারি বাজার খুলতেই ছবিটা বদলে গেল। ফিউচার বাজারে রূপোর দাম এক ধাক্কায় ৬% কমে গিয়েছে। মূলত প্রফিট বুকিং বা মুনাফা বণ্টনের জেরেই এই তীব্র পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগের দু’দিনের সমস্ত লাভ আজ মুছে গিয়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আজ সোনা ও রূপো— দুই ধাতুর দামই নিম্নমুখী।
আজকের রূপোর দর (৫ ফেব্রুয়ারি ২০২৬):
১ কেজি রূপো: ৩,০০,০০০ টাকা (গতকাল ছিল ৩,২০,০০০ টাকা)। অর্থাৎ এক কিলোর দাম কমেছে ২০,০০০ টাকা।
১০ গ্রাম রূপো: ৩,০০০ টাকা (গতকাল ছিল ৩,২০০ টাকা)।
১ গ্রাম রূপো: ৩০০ টাকা (গতকাল ছিল ৩২০ টাকা)।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ রূপার দাম ৬% কমে প্রতি কেজিতে ২,৫২,৭১৯ টাকায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজার বা COMEX-এও রূপোর দাম ১০% কমেছে। সোনার দামও ২% কমে ১০ গ্রাম প্রতি ১,৪৮,৪৫৫ টাকায় বিকোচ্ছে।