কেন্দ্রীয় সরকারি কর্মীদের লটারি! জানুয়ারিতেই ডিএ একলাফে পৌঁছাবে ৬৩ শতাংশে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ২০২৬ সালের শুরুটা হতে চলেছে দুর্দান্ত। নভেম্বর ২০২৫-এর জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (AICPI-IW) ডেটা প্রকাশিত হতেই মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সূচক ১৪৮.২-এ পৌঁছানোয় জানুয়ারি মাসেই ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। জানুয়ারির সম্ভাব্য ৫ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তা ৬৩ শতাংশে গিয়ে ঠেকবে। এই বৃদ্ধি কার্যকর হলে মুদ্রাস্ফীতির বাজারে লাখ লাখ কর্মচারী ও পেনশনভোগী বড়সড় আর্থিক স্বস্তি পাবেন।

এদিকে, প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর সামনে এসেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। যদিও কমিশনের চূড়ান্ত সুপারিশগুলি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা, তবে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ ও তা বাস্তবায়নে অন্তত দুই বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে, ততদিন পর্যন্ত সপ্তম বেতন কমিশনের কাঠামো অনুযায়ীই বেতন ও পেনশন বন্টিত হবে। তবে আপাতত জানুয়ারির বর্দ্ধিত ডিএ-র দিকেই তাকিয়ে রয়েছেন কর্মীরা।