শুভমন গিল আউট, সহ-অধিনায়ক নতুন কেউ! ভারতের বিশ্বকাপ স্কোয়াডে একি বড় বদল? কারণ খোলসা করলেন আগরকর।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করল বিসিসিআই। তবে দল ঘোষণার সঙ্গে সঙ্গেই ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় ‘শক’ হয়ে দাঁড়িয়েছে শুভমন গিলের বাদ পড়া। সাম্প্রতিক সময়ে যাকে দলের ভবিষ্যৎ অধিনায়ক ও ব্যাটিং স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল, বিশ্বকাপের মূল স্কোয়াডেই তাঁর জায়গা না হওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক।

গিল ব্রাত্য কেন? মুখ খুললেন প্রধান নির্বাচক শুভমন গিলের বাদ পড়া নিয়ে ক্রিকেট প্রেমীদের ক্ষোভ ও বিস্ময় সামাল দিতে তড়িঘড়ি ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। তিনি সাফ জানান, এই সিদ্ধান্তের পিছনে গিলের পারফরম্যান্স দায়ী নয়। আগরকরের কথায়:

“শুভমনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু দলের ভারসাম্যের স্বার্থে এবং ওপেনিং কম্বিনেশনে বিকল্প উইকেটকিপার রাখার পরিকল্পনার কারণেই তাঁকে স্কোয়াডের বাইরে রাখতে হয়েছে।”

অধিনায়ক সূর্যকুমার যাদবও সহমত পোষণ করে জানিয়েছেন, এটি কোনও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচার নয়, বরং টিমের ‘কৌশলগত ব্যালেন্স’ ঠিক রাখার চেষ্টা মাত্র।

সহ-অধিনায়ক পদে নতুন মুখ, প্রত্যাবর্তন ঈশানের গিলের বাদ পড়ার ফলে দলের সহ-অধিনায়ক পদে এসেছে বড় বদল। এবার অলরাউন্ডার অক্ষর প্যাটেলের কাঁধে তুলে দেওয়া হয়েছে ভাইস-ক্যাপ্টেনসির দায়িত্ব। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার পেলেন ঈশান কিষাণ। টপ অর্ডারের প্রধান স্তম্ভ হিসেবে ফের জাতীয় দলে কামব্যাক করলেন তিনি।

রিঙ্কু ও সুন্দরের ওপর আস্থা ফিনিশার হিসেবে রিঙ্কু সিং এবং স্পিন অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দলে রেখে কম্বিনেশন মজবুত করতে চেয়েছে ম্যানেজমেন্ট। গিলের মতো তারকাকে বাইরে রেখে রিঙ্কুর মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-কে অগ্রাধিকার দেওয়া মোদী-শাহের দেশের ক্রিকেট কৌশলের এক বড় দিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্যক্তিগত ফর্মের চেয়ে দলের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়ে সাজানো এই স্কোয়াড কি পারবে ভারতের ট্রফি খরা কাটাতে? উত্তর মিলবে বিশ্বকাপের ময়দানেই।