৬৫তম জন্মদিন সানি দেওলের, আবেগি শুভেচ্ছা বার্তা ববির

বলিউড অভিনেতা সানি দেওলের ৬৫ তম জন্মদিন আজ। বলিউডের এ জনপ্রিয় তারকার জন্মদিনে তাঁর পরিবার, ভক্ত-অনুরাগী, শুভাকাঙ্খী ও বন্ধুবান্ধব সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক শুভেচ্ছা ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সানি। তবে সবচেয়ে মিষ্টি আবেগি শুভেচ্ছো বার্তাটি দিয়েছেন তাঁর ছোট ভাই বলিউড অভিনেতা ববি দেওল।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ববি দেওল ভাই সানির সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে জন্মদিনের নোটে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, ভাইয়া। শুভ জন্মদিন। ’
বলিউডের অনেক তারকা ববির পোস্টে সানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সানি দেওলের দীর্ঘদিনের বন্ধু চাঙ্কি পান্ডে লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সানি। ’ অভিনেতা রাহুল দেব লিখেছেন, ‘শুভ জন্মদিন, সানি ভাইয়া। ’ পোস্টের নিচে হৃদয় চিহ্ন (ইমোজি) দিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী এষা গুপ্তা। এছাড়াও ভক্তরা একের পর এক শুভেচ্ছা জানাচ্ছেন সেখানে।
ভাইয়ের জন্মদিন উপলক্ষে ববি দেওল তাঁর ফ্যান পেজের তৈরি একটি স্কেচও শেয়ার করেছেন। দুই ভাইয়ের স্কেচটি ভক্তরা বেশ পছন্দ করেছেন।
সানি দেওল এবং ববি দেওল বলিউড ভাই যুগলের মধ্যে অন্যতম। ইন্ডাস্ট্রিতে একে অপরকে সমর্থন করা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দুই ভাই নিজেদের প্রতি ভালোবাসা প্রকাশ করে এসেছেন সবসময়। এ বছর ‘দশেরা’ উপলক্ষে সানি দেওল তাঁর ছোট ভাই ববি দেওলের প্রথম চলচ্চিত্র ‘বারসাত’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘২৭ বছর আগে দশেরার দিনে আমরা বারসাত মুক্তি দিয়েছিলাম। একজন সুপারস্টারের আত্মপ্রকাশ হয়েছিল, আমার রকিং ববি। ’
সানি ও ববি দুই ভাই একত্রে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন। দিল্লাগি, আপনে, ইয়ামলা পাগলা দিওয়ানা, পোস্টার বয়- তাদের উল্লেখযোগ্য যৌথ সিনেমা।
‘গাদার: এক প্রেম কথা, ঘায়েল, বিগ ব্রাদার, দামিনী, ডর, সীমান্ত, কার্জ, চ্যাম্পিয়ন এবং ত্রিদেবের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সানি দেওল বলিউডে বিখ্যাত। নব্বই দশকের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিমান অভিনেতা ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে নিজেকে কিছুটা গুটিয়ে নিলেও আবারো দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। সানিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’ সিনেমায়। এটি পরিচালনা করেছিলেন আর. বাল্কি। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দুলকার সালমান, শ্রেয়া ধনোয়ানথারি, রঞ্জিত দেবাল এবং পূজা ভাট।
সামনে আসছে সানির চলচ্চিত্র ‘আপনে-২’। দেওল পরিবারের তিন প্রজন্ম একই সিনেমায় পর্দায় আসতে যাচ্ছেন। ছেলে করণ, বাবা ধর্মেন্দ্র এবং ভাই ববি দেওলের সঙ্গে পর্দায় দেখা যাবে সানিকে। সিনেমাটি পরিচালনা করছেন অনিল শর্মা
View this post on Instagram